হোম > খেলা > ফুটবল

ম্যানসিটির হোঁচটে ২২ বছরের পর ইংল্যান্ডের রাজা আর্সেনাল

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ দুই যুগের অপেক্ষা শেষে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আর্সেনাল। নাটকীয় শেষ দিনের অপেক্ষা না করেই এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে মিকেল আর্তেতার দল। মঙ্গলবার রাতে বোর্নমাউথের মাঠে ম্যানচেস্টার সিটির পয়েন্ট হারানোতেই নিশ্চিত হয়ে যায় গানার্সদের শিরোপা।

শিরোপার আশা বাঁচিয়ে রাখতে বোর্নমাউথের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না সিটির সামনে। কিন্তু ভাইটালিটি স্টেডিয়ামে চাপের ম্যাচে হোঁচট খায় পেপ গার্দিওলার দল। প্রথমার্ধেই পিছিয়ে পড়ে তারা। পরে আর্লিং হালান্ড গোল করে সমতা ফেরালেও জয় আদায় করতে পারেনি সিটিজেনরা। ১-১ ব্যবধানে ড্র হওয়ায় শিরোপা দৌড় থেকে ছিটকে যায় ম্যানসিটি।

৩৭ ম্যাচ শেষে আর্সেনালের সংগ্রহ ৮২ পয়েন্ট। সমান ম্যাচে সিটির পয়েন্ট ৭৮। ফলে শেষ ম্যাচে জয় পেলেও আর গানার্সদের ছুঁতে পারবে না গার্দিওলার শিষ্যরা।

২০০৩-০৪ মৌসুমের পর এই প্রথম প্রিমিয়ার লিগ ট্রফি উঠছে আর্সেনালের হাতে। গত কয়েক মৌসুমে শেষ মুহূর্তে এসে ম্যানসিটির কাছে শিরোপা হারানোর হতাশা এবার আনন্দে বদলে দিয়েছে উত্তর লন্ডনের ক্লাবটি।

এখন শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল। তবে সেটি আর শিরোপা নির্ধারণের ম্যাচ নয়, বরং নতুন চ্যাম্পিয়নদের উৎসবের মঞ্চ।

লিগ জয়ের পর এবার আর্সেনালের সামনে ডাবল জয়ের সুযোগও তৈরি হয়েছে। আগামী ৩০ মে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির মুখোমুখি হবে তারা।

ব্রাজিল দলে অভিজ্ঞতার সঙ্গে প্রতিভার মিশেল

নতুন কীর্তি গড়ার অপেক্ষা রোনালদোর

ফেডারেশন কাপের ফাইনাল হবে আগামীকাল

অনড় মোহামেডান

নেইমারকে নিয়েই বিশ্বকাপ খেলবে ব্রাজিল

বিশ্বকাপ অভিজ্ঞতায় এগিয়ে ব্রাজিল

কোলম্যানকে নিয়োগ দিচ্ছে না বাফুফে

বার্সার ইতিহাসের রাতে অশ্রুস্নাত বিদায় লেভানডোভস্কির

বিশ্বকাপে এআই বিপ্লব, বদলে যাচ্ছে ফুটবলের ভবিষ্যৎ

আটলান্টিকের ছোট্ট দ্বীপ কেপ ভার্দের রূপকথা