হোম > খেলা > ফুটবল

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ, আর সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন তার দীর্ঘদিনের বন্ধু ও সাবেক সতীর্থ অ্যাঞ্জেল ডি মারিয়া। ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচটি মেসির জাতীয় দলের বিদায়ী ম্যাচ হিসেবে আয়োজন করছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

২০২৪ সালের কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সি তুলে রেখেছেন ডি মারিয়া। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মেসিও। তবে জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। মেসিকে বিদায় জানাতে আয়োজন করা হয়েছে এই বিশেষ ম্যাচ।

ডি মারিয়ার অবশ্য ৫ অক্টোবর ব্যানফিল্ডের বিপক্ষে ক্লাব ম্যাচ রয়েছে। তার পরদিনই মেসির বিদায়ী ম্যাচ। তবু বন্ধুর শেষ ম্যাচটি মিস করতে চান না তিনি। আর্জেন্টিনোস জুনিয়র্সের বিপক্ষে রোসারিও সেন্ট্রালের জয়ের পর মিক্সড জোনে ডি মারিয়া জানিয়েছেন, ম্যাচ শেষ করেই মনুমেন্তালে ছুটে যাবেন।

‘আমাকে স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমি যাবই এবং ম্যাচটি দেখব। ৫ তারিখে ব্যানফিল্ডের সঙ্গে আমাদের খেলা আছে। তাই ম্যাচ শেষ করে বাড়ি ফেরার পথে আমি থাকব,’ বলেন ডি মারিয়া।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার নতুন অধ্যায় শুরু হওয়াটা সহজ হবে না বলেও মনে করেন তিনি। ডি মারিয়ার ভাষায়, ‘এটা কঠিন হতে যাচ্ছে। বহু বছর পর লিওকে ছাড়া দল খেলবে। আর্জেন্টিনা, আর্জেন্টাইনরা এবং পুরো বিশ্বকে সে সবকিছু দিয়েছে। আমরা সেই শেষ দিনটি উপভোগ করব।’

মেসি ও ডি মারিয়া আর্জেন্টিনার হয়ে একসঙ্গে তিনটি বড় শিরোপা জিতেছেন। দীর্ঘদিনের সতীর্থ ও বন্ধুর বিদায়ী মুহূর্তে তাই ডি মারিয়ার উপস্থিতি যোগ করবে আলাদা আবেগ।

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের