হোম > খেলা > ফুটবল

ভারতকে হারাল বাংলাদেশের মেয়েরা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল

স্পোর্টস রিপোর্টার

নেপালে চলমান সাফ অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে জয়ের ছন্দ ধরে রাখল বাংলাদেশ। আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে হারাল ভারতকে। বাংলাদেশের পক্ষে দুটি গোল করেন অর্পিতা বিশ্বাস ও আলপি আক্তার। আগামী ৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল।

এর আগে ভুটানকে ১২-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে দুর্দান্ত সূচনা করে তারা। টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বাংলাদেশ। তাদের অর্জন ৬ পয়েন্ট। ৩ পয়েন্ট নিয়ে টেবিলে দুই নম্বরে রয়েছে ভারত।

বর্তমানে ক্রিকেটে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। এই বৈরী পরিস্থিতিতে বয়সভিত্তিক নারী ফুটবলে দুদল একে অপরের মুখোমুখি হয়েছে আজ। খেলা শুরুর আগে দুদলের খেলোয়াড়রা হাত মেলালেন। তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের বিপক্ষে পেরে উঠতে পারেনি ভারতের মেয়েরা।

খেলার প্রথমার্ধেই দুই গোল করে জয় নিশ্চিত করেন অর্পিতা বিশ্বাসরা। নেপালের পোখারার স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক ফুটবল খেলে বাংলাদেশে মেয়েরা। ভারতকে চাপে রেখে গোল আদায় করে নেন তারা। ২৯ মিনিটে গোল করে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ্য এনে দেন অর্পিতা।

এরপর ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলপি আক্তার। ফলে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর স্কোর লাইন ধরে রেখে জয় নিশ্চিত করে লাল-সবুজের জার্সিধারীরা। উল্লেখ, টুর্নামেন্টে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হচ্ছে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনাল খেলবে। ফেব্রুয়ারি হবে ফাইনাল।

টিভির পর্দায় স্পেন ও বেলজিয়ামের বিশ্বকাপ ম্যাচসহ আরও যত খেলা

নদীতে ডুবে ফরাসি ফুটবলারের মৃত্যু

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের