হোম > খেলা > ফুটবল

মিয়ানমারের সঙ্গে ড্র করে বিদায় নিল বাংলাদেশের মেয়েরা

এশিয়ান গেমস

স্পোর্টস রিপোর্টার

লড়াইয়ে টিকে থাকার জন্য দরকার ছিল জয়। প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়। কিন্তু মিয়ানমারের বিপক্ষে ড্র করেছে বাংলাদেশের মেয়েরা। এতে ২০২৬ এশিয়ান গেমস থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোল শূন্য (০-০) ড্র করেছে বাংলাদেশ। ম্যাচের প্রথমার্ধেও কোনো দল গোলের দেখা পায়নি। পুরো ম্যাচজুড়েই গোলের খরা কাটেনি।

ড্রয়ের ফলে দুদলই এক পয়েন্ট করে পেয়েছে। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা পেয়ে মিয়ানমার পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে শেষ করেছে মিশন। আর বাংলাদেশ রয়ে গেছে তলানিতে। গ্রুপ থেকে উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া টিকিট কেটেছে কোয়ার্টার ফাইনালের।

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের ৩টি ম্যাচের মধ্যে ২টিতে হেরেছে এবং শেষ ম্যাচে করেছে ড্র। ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানিতে থাকায় বাংলাদেশ নারী ফুটবল দলের কোয়ার্টার ফাইনালে উঠার স্বপ্ন ভেঙেছে।

টুর্নামেন্টে নিজেদের প্রথম দুই ম্যাচে এশিয়ার দুই ফুটবল পরাশক্তি উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রথম খেলায় উত্তর কোরিয়ার শক্তিমত্তার কাছে বড় ব্যবধানে (১০-০) এবং দ্বিতীয় ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ৬-০ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ