হোম > খেলা > ফুটবল

মেসি গোল পেলেও জয়ের দেখা নেই মিয়ামির

স্পোর্টস ডেস্ক

ক্যাম্পেওনস কাপের ফাইনালে দুর্দান্ত জয়ের পর ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল ইন্টার মিয়ামি। কিন্তু এমএলএসে ফিরেই আবারও হতাশা। সান দিয়েগোর বিপক্ষে ঘরের মাঠে ২-২ গোলে ড্র করেছে মিয়ামি। ফলে লিগে টানা চতুর্থ ম্যাচে জয়হীন থাকল ফ্লোরিডার দলটি।

ম্যাচে অবশ্য মিয়ামিকে পথ দেখিয়েছেন লিওনেল মেসি। ২৪তম মিনিটে দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান আর্জেন্টাইন তারকা। বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের বাঁকানো শটে বল কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে দূরের পোস্ট ছুঁয়ে জালে জড়ায়। এমএলএসে এটি মেসির ২০তম গোল।

এই গোলের মাধ্যমে মিয়ামির জার্সিতে মেসির গোলসংখ্যা দাঁড়ায় ১০১-এ। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ক্যারিয়ারের ৯৩০তম গোল। আর ফ্রি-কিক থেকে এটি আর্জেন্টাইন মহাতারকার ৭৫তম গোল।

এর আগে ১২তম মিনিটে অ্যান্ডার্স ড্রেয়ারের গোলে এগিয়ে যায় সান দিয়েগো। মেসির সমতাসূচক গোলের পর মিয়ামি আক্রমণের গতি বাড়ায়। দ্বিতীয়ার্ধেও গোলের জন্য একের পর এক চাপ তৈরি করতে থাকে স্বাগতিকরা।

অবশেষে ৭৪তম মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে লুইস সুয়ারেজ গোল করে মিয়ামিকে এগিয়ে দেন। তখন জয়টা যেন সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে আবারও হতাশ হতে হয় স্বাগতিকদের।

খেলা শেষ হওয়ার ১০ মিনিট আগে ভার্সকোভের নিখুঁত পাস পেয়ে ড্রেয়ার নিজের দ্বিতীয় গোলটি করেন। তার জোড়া গোলে সমতায় ফেরে সান দিয়েগো, আর পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় মিয়ামিকে।

শেষ নয় ম্যাচে এটি মায়ামির মাত্র একটি জয়। ২৬ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে তারা নেমে গেছে এমএলএসের তৃতীয় স্থানে। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিউ ইংল্যান্ড রেভল্যুশন, আর শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মিয়ামির ব্যবধান ১১ পয়েন্ট।

মেসির শেষ ম্যাচ দেখতে মনুমেন্তালে থাকছেন ডি মারিয়া

বোর্নমাউথের মাঠে লিভারপুলের স্বস্তির জয়

গোলবন্যার ম্যাচে সান্ডারল্যান্ডকে হারিয়ে অপরাজিত সিটি

মেয়েদের টিকে থাকার শেষ লড়াই, প্রতিপক্ষ আজ মিয়ানমার

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের