হোম > খেলা > ফুটবল

এশিয়ান কাপে দারুণ কিছুর আশায় বাটলার

স্পোর্টস রিপোর্টার

আগামী ১ মার্চ থেকে অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া নারী এশিয়ান কাপের প্রথমবারের মতো খেলার ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। ১২ দলের এই টুর্নামেন্টে সেরা আটের মধ্যে থাকতে পারলে ২০২৮ অলিম্পিকে খেলার সুযোগ পাবে দলগুলো। আর টুর্নামেন্টের সেরা ছয়টি দল ২০২৭ নারী বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে। এমন সুযোগের মঞ্চে বাংলাদেশের খেলতে পারাটাকেই অনেক বড় অর্জন মনে করেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে ৫৯ বছর বয়সী এই কোচ বলেছেন, নারী এশিয়ান কাপে দারুণ কিছুর অপেক্ষায় আছেন তিনি।

নারী এশিয়ান কাপে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তান। এশিয়ান নারী ফুটবলে পরাশক্তি দল চীন ও কোরিয়া। তাদের বিপক্ষে চোখে চোখ রেখে লড়াই করাটাই হবে চ্যালেঞ্জিং কাজ। তবে এই চ্যালেঞ্জ উতরাতে চান কোচ বাটলার। কী হলে কী হবে, না হবে- এসব সমীকরণ মেলাতে চান না এই ইংলিশ কোচ। স্বাভাবিক খেলার দিকেই ফোকাস থাকবে মেয়েদের। দীর্ঘ দিনের কোচিং অভিজ্ঞতার আলোকে বাংলাদেশ এশিয়ান কাপে কোয়ালিফাই করার প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমি এই কোয়ালিফিকেশন খেলাটাকেই বিশাল অর্জন হিসেবে দেখছি। এটি তরুণ একটি দল। দলের প্রায় অর্ধেকের বয়স ২০ এর নিচে। একই সময়ে অনূর্ধ্ব-২০ দলও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছে। এতেই বুঝা যাচ্ছে, সামনে বড় কিছু ঘটতে যাচ্ছে।’ দলের জয়ের চেয়ে দীর্ঘ মেয়াদি পরিকল্পনাকেই বেশি গুরুত্ব দেন কোচ বাটলার। সিনিয়র ও জুনিয়র দল একসঙ্গে এগিয়ে যাচ্ছে। ঋতুপর্না চাকমা, স্বপ্না রানী ও আফঈদা খন্দকারদের নিয়ে তরুণ একটি দল গড়ে উঠেছে দাবি করে বাটলার বলেন, ‘এটি (এশিয়ান কাপ) এই খেলোয়াড়দের জন্য দারুণ সুযোগ। যারা নিজেদের প্রতিভা প্রমাণ দেখাতে চায়। আমরা টুর্নামেন্ট জেতার আশা করছি না। তবে আমাদের মূল লক্ষ্য একটি ভিত্তি তৈরি করার। বাংলাদেশ যেন বার বার কোয়ালিফাই করে।’

বাংলাদেশ নারী দলের দায়িত্ব নেওয়ার সময় বাটলার বলেছিলেন যে, যেসব পরিবর্তনগুলো আনবেন, সেগুলো হয়তো কারোর পছন্দ নাও হতে পারে। এ প্রসঙ্গে বাটলার বলেন, ‘আরো বেশি তরুণ খেলোয়াড়দের মাধ্য সিনিয়র দলটি পুর্নগঠন করেছি আমরা। আমি আসার আগে কিছু খেলোয়াড় ছিল স্কোয়াডে ছিল, তারা জায়গা পাওয়ার যোগ্য ছিল না। আমার কাজটি সহজ ছিল না। তবে আমি এখানে মানুষকে খুশি করতে আসিনি। মাঝেমধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হয়। খেলোয়াড়রা সেই চ্যালেঞ্জ নিয়েছে।’আসন্ন এশিয়া কাপে গ্রুপ পর্বে যে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে, সেটি অস্বীকার করলেন না বাটলার। তিনি বলেন, ‘আমরা গোছানো ও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভালো ফুটবল খেলার চেষ্টা করব। তবে নারী বিশ্বকাপে কোয়ালিফাই করা উঁচু পাহাড় বেয়ে উঠার মতো কঠিন কাজ।’ তিনি আরো বলেন, ‘চীন, কোরিয়া ও উজবেকিস্তানের বিপক্ষে লড়াই জমিয়ে তোলার দিকেই শুধু ফোকাস থাকবে আমাদের। এটাই আমাদের সামনে চ্যালেঞ্জ। আমাদের মূল লক্ষ্য কোয়ালিফাই করা নয়, সঠিক উপায়ে শৃঙ্খলভাবে ভালো পারফরম্যান্সের মাধ্যমে প্রভাব তৈরি করা।’

ফের লড়াইয়ে বেনফিকা-রিয়াল

১৬ মিনিটের ঝড়ে আর্সেনালের দুর্দান্ত জয়

গোলে রঙিন রোনালদোর ফেরা

ভিনিসিয়ুসের জোড়া গোলে শীর্ষে রিয়াল মাদ্রিদ, পিছিয়ে বার্সেলোনা

শুরুতেই স্পেন-ইংল্যান্ড মুখোমুখি

ব্রেন্টফোর্ডের মাঠে জিততে পারল না আর্সেনাল

নারী ফুটবল লিগের নতুন চ্যাম্পিয়ন রাজশাহী

অপরাজিত চ্যাম্পিয়ন রাজশাহী স্টারস

সেই ইন্টার মিয়ামি এখন সবচেয়ে দামি

মেসির চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা