হোম > খেলা > ফুটবল

মেসিকে ছাড়াই নতুন অধ্যায়ে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর নতুন যুগে পা রাখতে যাচ্ছে আর্জেন্টিনা। ২০২৬ বিশ্বকাপে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের স্বপ্ন ভেঙে যাওয়ার পর এবার প্রথমবার মাঠে নামবে ২০২২ সালের বিশ্বচ্যাম্পিয়নরা। সেপ্টেম্বরে দেশের মাটিতে দুই থেকে তিনটি প্রীতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

বিশ্বকাপ-পরবর্তী ফিফার প্রথম আন্তর্জাতিক উইন্ডো চলবে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত। এই সময়ে বুয়েন্স আয়ার্স, কর্দোবা ও রোজারিওতে ম্যাচ আয়োজন নিয়ে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, লিওনেল স্কালোনির দলের সম্ভাব্য প্রতিপক্ষ নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি। বিশ্বকাপ ফাইনালের ঘটনায় ফিফার দেওয়া নিষেধাজ্ঞা প্রীতি ম্যাচেও কার্যকর হবে কি না, সেটিও পরিষ্কার নয়। খেলোয়াড়দের নিষেধাজ্ঞার পাশাপাশি দর্শক উপস্থিতির ওপরও বিধিনিষেধ রয়েছে।

এর আগে চীনে গিয়ে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল। কিন্তু মেসির জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্তের পর সেই পরিকল্পনা কার্যত ভেস্তে গেছে।

সর্বশেষ বিশ্বকাপে ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন পূরণ করতে পারেনি আর্জেন্টিনা। সেই ম্যাচকে ঘিরেই মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের সমাপ্তির গুঞ্জন ছিল। পরে বাবার মৃত্যুর কারণে কিছুদিন সময় নিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান আর্জেন্টাইন মহাতারকা।

এবার মেসিকে ছাড়াই নতুন বাস্তবতায় মাঠে নামবে আলবিসেলেস্তেরা। ঘরের মাঠের এই প্রীতি ম্যাচগুলো তাই শুধু বিশ্বকাপ-পরবর্তী প্রত্যাবর্তন নয়, আর্জেন্টিনা ফুটবলের মেসিবিহীন নতুন যুগের প্রথম পরীক্ষাও।

শ্রমিকদের জন্য জরুরি মহার্ঘ ভাতা দাবি সাইফুল হকের

জাতীয় ছাত্রশক্তির প্রথম কাউন্সিল ১২ সেপ্টেম্বর

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

শাপলা চত্বরে লংমার্চের প্রস্তুতি পরিদর্শন জামায়াত নেতাদের

মেয়র নির্বাচনে মামুনুল হকের প্রার্থী হওয়ার বিষয়ে যা জানাল খেলাফত মজলিস

সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া গণতন্ত্র সম্ভব নয়: নাহিদ

নোয়াখালীকে বিভাগ করার দাবিতে শাহবাগে বিক্ষোভ মিছিল

শিক্ষা মন্ত্রণালয়কে ইবাদতের মন্ত্রণালয় মনে করি: শিক্ষামন্ত্রী

গফরগাঁওয়ে পুকুরে ডুবে ফুফাতো-মামাতো ভাই-বোনের মৃত্যু