হোম > খেলা > ফুটবল

৬৩ বছরের লজ্জায় ইউনাইটেড, হতাশ পচেত্তিনো

স্পোর্টস ডেস্ক

ম্যানচেস্টার ইউনাইটেডের সংকট যেন কাটছেই না। নতুন করে দল গড়ার দায়িত্ব নিয়ে এসেও কঠিন বাস্তবতার মুখোমুখি কোচ মরিসিও পচেত্তিনো। ব্রেন্টফোর্ডের কাছে ৪-০ গোলে হারের পর স্বীকার করেছেন, ক্লাবটির পুনর্গঠন তাঁর প্রত্যাশার চেয়েও কঠিন হয়ে উঠেছে। আর এই হারের মধ্য দিয়ে ৬৩ বছরের লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছে ইংলিশ জায়ান্টরা।

ওল্ড ট্রাফোর্ডে পচেত্তিনোর প্রথম ম্যাচেই এমন বিপর্যয়। ব্রেন্টফোর্ডের বিপক্ষে ইউনাইটেডের রক্ষণ ছিল একেবারেই নড়বড়ে। প্রতিপক্ষের চারটি লক্ষ্যে থাকা শটের প্রতিটিই জালে জড়ায়। এর আগে লিভারপুলের কাছেও ৪-০ গোলে হেরেছিল দলটি। ফলে ১৯৬৩ সালের পর প্রথমবার লিগে টানা দুই ম্যাচে অন্তত চার গোলের ব্যবধানে হারল ইউনাইটেড। ১৯৬১ সালের পর প্রথমবার টানা তিন লিগ ম্যাচে চার বা তার বেশি গোল হজমের লজ্জাও পেয়েছে তারা।

ম্যাচ শেষে পচেত্তিনো বলেন, ‘এটা কঠিন সময়। আপনারা যদি জিজ্ঞেস করেন, প্রত্যাশার চেয়েও কঠিন কি না, অবশ্যই। আমরা এমন ফল কখনো প্রত্যাশা করিনি। কিন্তু এটাই বাস্তবতা, আমাদের তা মেনে নিতে হবে।’ তাঁর মতে, দল পুরো ৯০ মিনিট একই মানের ফুটবল খেলতে পারছে না। কখনো ২০ মিনিট, কখনো দ্বিতীয়ার্ধে ভালো করলেও ধারাবাহিকতা নেই।

এই হারে লিগে ১৯তম স্থানে নেমে গেছে ইউনাইটেড। মৌসুমে এখন পর্যন্ত জয় মাত্র একটি। দলটির দুরবস্থার প্রভাব গ্যালারিতেও পড়েছে। সমর্থকদের একাংশ মালিকানা ও ক্লাব পরিচালনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন; অনেকে ম্যাচ শেষ হওয়ার আগেই স্টেডিয়াম ছেড়েছেন।

আল-নাসরের শত গোলের মাইলফলকে গর্বিত রোনালদো

এমিরেটসে আর্সেনাল-ম্যানসিটি মহারণ

‘রাফিনহা’ হয়ে উঠছেন গর্ডন

ম্যানইউয়ের আরেকটি দুঃস্বপ্নের রাত

মৌসুমে প্রথমবার বার্নাব্যুতে হারল রিয়াল

কোচ নিয়োগ ইস্যুতে বাফুফেতে দ্বন্দ্ব

ছোট পর্দায় অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে থাকছে আর্সেনাল-ম্যানসিটির ম্যাচ

দশজনের বায়ার্নকে রুখে দিল হামবুর্গ

জয়ের ছন্দে সিটি ও ব্রাদার্স

ব্রাজিলের শেষ দেখছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি রোনালদো