হোম > খেলা > ফুটবল

হামজাকে ২০৩০ সাল পর্যন্ত রেখে দিল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

প্রাক-মৌসুমের দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন হামজা আবদেলকারিম। মিশরের এই তরুণ স্ট্রাইকারের সঙ্গে চুক্তির মেয়াদ ২০৩০ সাল পর্যন্ত বাড়িয়েছে বার্সেলোনা। গত কয়েক সপ্তাহ ধরেই তাঁর চুক্তি নবায়নের আলোচনা চলছিল। শেষ পর্যন্ত হামজাকে দীর্ঘমেয়াদে ধরে রাখার সিদ্ধান্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে কাতালান ক্লাব।

বার্সেলোনার হয়ে প্রাক-মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলেই চার গোল করেন হামজা। দলের সর্বোচ্চ গোলদাতা হওয়া এই পারফরম্যান্সই তাঁর ভবিষ্যৎ নিয়ে ক্লাবের পরিকল্পনায় দ্রুত পরিবর্তন আনে। হামজার বাজারমূল্য বাড়ার পাশাপাশি অন্য ক্লাবের আগ্রহ তৈরি হওয়ার সম্ভাবনাও দেখছিল বার্সা। তাই চুক্তি নবায়নে আর দেরি করতে চায়নি তারা।

আল আহলি থেকে ধারে বার্সেলোনার অনূর্ধ্ব-১৯ দল ‘জুভেনিল এ’-তে ছয় মাস কাটানোর পর হামজাকে ১৫ লাখ ইউরোর বাইআউট ক্লজে স্থায়ীভাবে দলে নেয় বার্সেলোনা। পারফরম্যান্স বোনাসসহ অবশ্য এই চুক্তির মোট অঙ্ক আরও বাড়তে পারে।

হামজার আগের চুক্তিতে রিলিজ ক্লজ ছিল ১ কোটি ৫০ লাখ ইউরো। স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নতুন চুক্তিতে সেই অঙ্ক বাড়িয়ে ১৫ কোটি ইউরো করার পরিকল্পনা রয়েছে বার্সেলোনার। সম্প্রতি কম রিলিজ ক্লজে তরুণ ফুটবলার ‘দ্রো’কে হারানোর অভিজ্ঞতার পর হামজার ক্ষেত্রে কোনো ঝুঁকি নিতে চায়নি ক্লাবটি।

পানির নিচে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিল বিজিবি

আগামীকাল শুরু হচ্ছে আন্তর্জাতিক ইসলামি বইমেলা

পেন্টাগনে নাইন ইলেভেনের স্মরণ, আফগান যুদ্ধের পরিণতিতে ফিরে তাকাচ্ছে বিশ্ব

ভারত জামায়াত আমিরকে ডাকলে এতদিনে দিল্লিতে থাকতেন: রাশেদ খাঁন

প্রেমের টানে চীন থেকে পীরগঞ্জে ছুটে এলেন যুবক, অতঃপর বিয়ে

জনভোগান্তি বাড়লে দেশে গণবিস্ফোরণ ঘটতে পারে: মঞ্চ ২৪

রফিকুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিল ও পরীক্ষার ফল প্রকাশ

এক হাজার টন বিস্ফোরক দিয়ে হিজবুল্লাহর ঘাঁটি ধ্বংসের দাবি ইসরাইলের

সম্পত্তি হস্তান্তর বিলে বিরোধী দলের ভূমিকায় ধন্যবাদ জানালেন হেফাজতের নায়েবে আমির