হোম > খেলা > ফুটবল

বড় জয়ে শুরু ফর্টিসের, আবাহনীর ড্র

বাংলাদেশ ফুটবল লিগ

স্পোর্টস রিপোর্টার

বড় জয়ে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম শুরু করল ফর্টিস এফসি। আজ শুক্রবার লিগের উদ্বোধনী দিন তারা ৬-০ গোলে বিধ্বস্ত করে নবাগত চট্টগ্রাম সিটি ফুটবল ক্লাবকে। ফর্টিসের গোলোৎসবের দিন জিততে পারল না লিগের বর্তমান রানার্সআপ আবাহনী লিমিডেট। পিডব্লিউডির বিপক্ষে গোলশূণ্য ড্র করেছে তারা। অপর ম্যাচে ফকিরেরপুল ২-১ গোলে হারাল ঢাকা ওয়ান্ডারার্সকে। আর রহমতগঞ্জের বিপক্ষে ১-০ গোলে জিতল বাংলাদেশ পুলিশ এফসি। অন্যদিকে লিগের প্রথম দিনেই চমক দিয়েছে নতুন ঢাকা সিটি ক্লাব। তারা ৩-০ গোলে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়ে দেশের ফুটবলের শীর্ষ স্তরের লিগে মিশন শুরু করল। আজ গোপালগঞ্জের মাঠে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন লিগে যাত্রা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বেলা তিনটায় শুরু হবে দুদলের ম্যাচটি।

বসুন্ধরা কিংস অ্যারেনায় ফর্টিসের বিপক্ষে পর্যাপ্ত প্রস্তুতি না নিয়ে মাঠে নেমে ধরা খেয়েছে চট্টগ্রাম সিটি ক্লাব। খেলার প্রথমার্ধে কোনো গোল হজম না করলেও পরে দৈন্যতা দেখা গেছে দলটির। ফর্টিসের হয়ে জোড়া গোল করেছেন ওমর ও আকাদা। ইব্রাহিম ও টুডু একটি করে গোল করেন। অন্যদিকে, মানিকগঞ্জের মাঠে একের পর এক চেষ্টা করেও পিডব্লিউডির গোলমুখ খুলতে পারেনি আবাহনী। গোলের সুযোগ পেলেও সফল হয়নি পিডব্লিউডিও। এই ম্যাচে শুধুমাত্র স্থানীয় ফুটবলার নিয়ে খেলেছে আবাহনী। কেননা এখনো বিদেশি খেলোয়াড় আসেনি তাদের।

হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন

১৬ বছরেই যুক্তরাষ্ট্র দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

সাম্বার জোড়ায় নরউইচকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

বাংলাদেশ ফুটবল লিগ শুরু আজ

ছোট পর্দায় জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডের সঙ্গে থাকছে ফুটবলের আনন্দ

যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান

আবার ক্রুইফের শরণাপন্ন বাফুফে

আবাহনী মাঠের নতুন নাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব