হোম > খেলা > ফুটবল

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশ-আরব ফুটবল ম্যাচ

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় সম্প্রতি বাংলাদেশ একাদশ ও আরব একাদশের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই প্রীতি ম্যাচ বাংলাদেশ ও আরবের দর্শকদের মধ্যে অন্য রকম উৎসবের আমেজ তৈরি করে। ফুটবল ম্যাচটির মাধ্যমে দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরো দৃঢ় হয়েছে। মাঠে শুধু ম্যাচ উপভোগই নয়, দুদেশের মানুষের মধ্যে পুরনো স্মৃতিচারণ, আনন্দ ভাগাভাগি এবং বিভিন্ন প্রসঙ্গে আলোচনারও সুযোগ হয়। এই আয়োজনটি দুই সম্প্রদায়ের মানুষকে একত্রিত করে এবং একটি স্মরণীয় অভিজ্ঞতা তৈরি করে।

ম্যাচে আরব একাদশ ২–১ গোলে জিতেছে। আরব একাদশের পক্ষে জিহাদ ও ইব্রাহিম একটি করে গোল করেন। বাংলাদেশ একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন ফয়সাল। প্রথমে আরব একাদশ ১–০ গোলে এগিয়ে যায়। এর ১৪ মিনিট পর বাংলাদেশের ফয়সাল গোল করে ম্যাচে সমতা ফেরান। প্রথমার্ধ শেষে দুই দল ১–১ গোলে সমতায় ছিল। খেলা শেষ হওয়ার ৯ মিনিট আগে আরব একাদশের ইব্রাহিম গোল করে দলের জয় নিশ্চিত করেন।

বাংলাদেশ একাদশের হয়ে খেলেছেন জীবন (অধিনায়ক), টিটু, কাদের, জনি, মাহবুব, আবদুর বাইস, রায়হান, শামসু, রিপন, মাইনুল, ফয়সাল, ইমরান, মাহফুজ, কামরুল, মিলন, সুজু, মামুন, অপু, তুহিন, শাইফ, রিদন ও রাকিব।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলম্বিয়ান মহাতারকার

শেষ মুহূর্তে এসপির গোলে তিন পয়েন্ট রিয়ালের

আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি

জয়ের টার্গেট ফুটবল কোচ ডুলির

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর