হোম > খেলা > ফুটবল

‘শান্তির নাটক’ প্রত্যাখ্যান ফিলিস্তিনের

স্পোর্টস ডেস্ক

কানাডার ভ্যাঙ্কুভার কনভেনশন সেন্টারে ফিফার কংগ্রেস চলাকালীন এক আবেগঘন ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। একদিকে বিলাসবহুল আয়োজনে ফিফা প্রতিনিধিদের মধ্যাহ্নভোজ, অন্যদিকে কিছু গজ দূরেই ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জিব্রিল রাজউবের কণ্ঠে উঠে আসে যুদ্ধ, ধ্বংস আর মৃত্যুর বেদনাবিধুর বাস্তবতা।

ইসরাইল ও ফিলিস্তিনের প্রতিনিধিদের একসঙ্গে মঞ্চে এনে ফটোসেশন ও করমর্দনের মাধ্যমে শান্তির বার্তা দিতে চেয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। কিন্তু সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেন রাজউব। তিনি বলেন, ইসরায়েলি প্রতিনিধিদের আগে প্রমাণ করতে হবে যে তারা ফিফার নীতিমালা ও মানবিক মূল্যবোধ মেনে চলে।

তার ভাষায়, ফিফা প্রধান হয়তো শান্তির সেতু তৈরি করতে চেয়েছেন, কিন্তু তিনি ফিলিস্তিনের মানুষের কষ্ট ও ক্ষত বোঝেন না। পরবর্তী সময়ে ইনফান্তিনো আবারও দুই পক্ষকে কাছাকাছি আনার চেষ্টা করলে রাজউব আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমরা কষ্টে আছি’। তার এই তিন শব্দ পুরো কনভেনশন সেন্টারের জৌলুসকে এক মুহূর্তে নীরব করে দেয়।

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

৬ গোলের ম্যাচে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড

এবারের বিশ্বকাপে পরাশক্তিদের চ্যালেঞ্জ জানাতে পারে যেসব দল

দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী ভিনিসিয়ুস

ভিনিসিয়াসের জাদুকরী গোলে বাঁচল ব্রাজিল, মরক্কো মার্ভেলাস!

ঐতিহ্যের সোনালি আলো আর স্বপ্নের মরু-হাওয়ার দ্বৈরথ

প্যারাগুয়েকে উড়িয়ে দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

বিশ্বকাপের মাঝেই চাঞ্চল্য, ইরান দলের হোটেলের সামনে মরদেহ উদ্ধার

বিশ্বকাপে ভিসার দেয়াল, এবার ঘানার সহ-অধিনায়ককে ঢুকতে দিল না কানাডা!