হোম > খেলা > ফুটবল

নেপালকে হারিয়ে সেরা হয়েই ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

স্পোর্টস রিপোর্টার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে প্রাথমিক পর্বে তিন ম্যাচেই জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ নেপালকে ৪-০ গোলে হারাল বাংলাদেশের মেয়েরা। ফলে প্রথম পর্বে সেরা হয়েই ফাইনালে উঠল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। ৭ ফেব্রুয়ারি ফাইনালে বাংলাদেশ ও ভারত মুখোমুখি হবে।

পোখারা রঙ্গশালা স্টেডিয়ামে স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচের শুরুতেই বাংলাদেশকে এগিয়ে দেন প্রতিমা মুন্দা। বদলি নেমে আলো ছড়ালেন আলপি আক্তার। নেপালকে হারানো ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন এই ফুটবলার। এর আগে ভারতকে ২-০ ও ভুটানকে ১২-০ গোলে হারায় বাংলাদেশ।

রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আয়োজিত টুর্নামেন্টের প্রাথমিক পর্বের সবগুলো ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ দল হিসেবে ফাইনাল খেলবে বাংলাদেশ। ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত।

শেষ মুহূর্তের গোলে হার এড়াল আর্সেনাল

রাতে অ্যানফিল্ডে পচেত্তিনোর অগ্নিপরীক্ষা

মেসির গোল্ডেন বুটের রাতে হেরে বিদায়ের শঙ্কায় মিয়ামি

এমবাপ্পের পেনাল্টি মিস, শেষ মুহূর্তে রিয়ালের ত্রাতা এসপি

বাংলাদেশে ফুটবল একাডেমি করতে চায় আর্জেন্টিনা

১৯৯৯ সালের পর চেলসির মাঠে লিডসের ঐতিহাসিক জয়

কোচ ডুলির ব্যাপারে সিদ্ধান্ত নিচ্ছে বাফুফে

অ্যান্ডারসনের দুর্দান্ত ভলিতে হারের বৃত্ত ভাঙল সিটি

ব্রাজিলের ছন্দ রিয়ালে দেখাতে চান ভিনি

নিকো পাজের জন্য বড় অংক খরচ করবে রিয়াল