হোম > খেলা > ফুটবল

১৬ বছরেই যুক্তরাষ্ট্র দলে বাংলাদেশি বংশোদ্ভূত কাভান

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের ক্যারিয়ারে যোগ হলো নতুন অধ্যায়। মাত্র ১৬ বছর বয়সেই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন ‘সুলিভান ব্রাদার্স’-এর সর্বকনিষ্ঠ সদস্য। মেজর লিগ সকারে (এমএলএস) ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এসেছে এই ডাক।

২০২৬ বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রের প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ মরিসিও পচেত্তিনো। নতুন মুখদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কাভান। চলতি মৌসুমে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে ৬ গোলের পাশাপাশি ৮টি অ্যাসিস্ট করেছেন এই মিডফিল্ডার। এর আগে ২০২৪ সালে মাত্র ১৪ বছর বয়সেই পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল তার।

জাতীয় দলের জার্সিতে অভিষেক হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কম বয়সে জাতীয় দলে খেলা ফুটবলারদের তালিকায় ওপরের দিকে উঠে আসবেন কাভান। দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ফুটবলে তাকে ভবিষ্যতের সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে।

কাভানের অন্তর্ভুক্তির পাশাপাশি এবারের দলে আলোচনায় আছে ক্রিশ্চিয়ান পুলিসিচের অনুপস্থিতিও। ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলা এসি মিলানের এই ফরোয়ার্ডকে বিশ্বকাপ-পরবর্তী প্রথম স্কোয়াডে রাখেননি পচেত্তিনো। দল থেকে বাদ পড়েছেন ওয়েস্টন ম্যাককেনিও। চোট, ক্লাব ফুটবলে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়াসহ বিভিন্ন কারণে বিশ্বকাপের আরও কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় নেই এবারের দলে। তবে ফিরেছেন ইউনুস মুসাহ।

বিশ্বকাপের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের পরখ করতেই সামনে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষ পেরু, চিলি, মেক্সিকো ও কানাডা। এসব ম্যাচের মাধ্যমে ২০৩০ বিশ্বকাপের দল গঠনের ভিত্তি তৈরির পাশাপাশি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের জন্যও খেলোয়াড়দের প্রস্তুত করতে চান পচেত্তিনো।

হামজাদের সঙ্গে নতুন তিন প্রবাসী ফারহান, জিদান ও শুকি

বড় জয়ে শুরু ফর্টিসের, আবাহনীর ড্র

রোনালদোতেই আস্থা পর্তুগালের নতুন কোচের

মেসি অসাধারণ খেলোয়াড়: কেইন

সাম্বার জোড়ায় নরউইচকে উড়িয়ে দিল ম্যানচেস্টার সিটি

বাংলাদেশ ফুটবল লিগ শুরু আজ

ছোট পর্দায় জিম্বাবুয়ে-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডের সঙ্গে থাকছে ফুটবলের আনন্দ

যুক্তরাষ্ট্রের জার্সিতে খেলতে যাচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ কাভান সুলিভান

আবার ক্রুইফের শরণাপন্ন বাফুফে

আবাহনী মাঠের নতুন নাম ধানমন্ডি ক্রিকেট ক্লাব