হোম > খেলা > ফুটবল

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

শেষ মুহূর্তের ঝড়ে জয় তুলে নিয়ে স্প্যানিশ লিগের শিরোপার আরও কাছে চলে গেছে বার্সেলোনা। ওসাসুনার মাঠে ২-১ গোলের জয় পেয়েছে কাতালান ক্লাবটি, যেখানে ম্যাচের শেষ ৭ মিনিটেই হয়েছে তিনটি গোল।

ম্যাচের দীর্ঘ সময় গোলশূন্য থাকার পর ৮১তম মিনিটে গোলের সূচনা করেন রবার্ট লেভানডভস্কি। মার্কাস র‌্যাশফোর্ডের সঙ্গে দারুণ বোঝাপড়ার পর শক্তিশালী হেডে জাল খুঁজে নেন তিনি। এরপর ৮৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফেরান তোরেস।

ম্যাচের শেষ দিকে ৮৯তম মিনিটে একটি গোল শোধ দেন ওসাসুনার রাউল গার্সিয়া। তবে তাতে জয়ের পথে কোনো বাধা পড়েনি বার্সেলোনার।

এই জয়ের ফলে চার ম্যাচ হাতে রেখেই রিয়াল মাদ্রিদের চেয়ে ১৪ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। ফলে আজ রাতেই শিরোপা নিশ্চিত করার সুযোগ রয়েছে তাদের সামনে।

তবে সেই সম্ভাবনা নির্ভর করছে রিয়াল মাদ্রিদের ফলাফলের ওপর। এস্পানিওলের বিপক্ষে আজ জিততে না পারলে শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। আর রিয়াল জিতলে, কাতালানদের অপেক্ষা বাড়বে আরও এক সপ্তাহ।

আগামী ১০ মে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ—যেখানে লিগের ভাগ্য চূড়ান্তভাবে নির্ধারিত হতে পারে।

সার লুটের ঘটনায় তদন্ত কমিটি, ১১৫ বস্তা সার উদ্ধার

পদাতিক বাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করবে বীর ইউনিট: সেনাপ্রধান

ডান্সফ্লোর মাতাতে এলো দোলা ও নিলয়ের ‘কিসমত’

দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কেনার অনুমতি

২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মা-ছেলে আটক

মেয়েদের সার্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

দুই কোটি মানুষ থ্যালাসেমিয়ার বাহক, সচেতনতায় ঢাকা কলেজে কর্মশালা

ইরানভীতিকে কাজে লাগিয়ে আরব দেশগুলোর কোষাগার খালি করছে আমেরিকা

কুয়াকাটায় জেলের জালে বিরল প্রজাতির ‘ভোল পোয়া’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের সমাবেশে অনুমতি না দেওয়ার প্রতিবাদ এনসিপির