হোম > খেলা > ফুটবল

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির বিদায়ের গল্পটা শেষ হয়েছিল অনেকটা অপূর্ণতায়। ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে ২০২১ সালের গ্রীষ্মে ক্লাব ছাড়লেও প্রিয় তারকাকে বিদায় জানাতে পারেনি বার্সেলোনা। এবার সেই আক্ষেপ ঘোচানোর পরিকল্পনা করেছে কাতালান ক্লাবটি। মেসিকে ক্যাম্প ন্যুতে ফিরিয়ে এনে রাজকীয় সংবর্ধনা দেওয়ার কথা জানিয়েছেন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা।

ক্লাব সদস্যদের এক বিশেষ সভায় লাপোর্তা জানান, ক্যাম্প ন্যুর সংস্কারকাজ পুরোপুরি শেষ হয়ে স্টেডিয়ামটি দর্শকদের জন্য প্রস্তুত হলেই মেসির সম্মানে বিশেষ আয়োজন করা হবে। তবে এই সংবর্ধনা হবে মেসির সম্মতিতেই। লাপোর্তার ভাষায়, স্টেডিয়ামের সংস্কার শেষ হলে মেসি চাইলে সেখানে তার জন্য সংবর্ধনার আয়োজন করবে বার্সেলোনা।

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার সময়ও ক্লাবের সঙ্গে থাকার ইচ্ছা ছিল মেসির। এমনকি বিনা পারিশ্রমিকে খেলার সম্ভাবনার কথাও জানিয়েছিলেন তিনি। কিন্তু লা লিগার আর্থিক নিয়মের কারণে সেই পথও খোলা ছিল না। শেষ পর্যন্ত বার্সেলোনার জার্সিতে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দেন আর্জেন্টাইন তারকা।

বিদায়ের মুহূর্তটিও ছিল মেসির জন্য আবেগঘন। কোটি সমর্থকের সামনে ক্যাম্প ন্যুতে দাঁড়িয়ে বিদায় নেওয়ার সুযোগ পাননি তিনি। একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়েই শেষ হয়েছিল বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কের সেই অধ্যায়। ফলে ক্লাব ও সমর্থকদের মধ্যে মেসিকে যথাযথভাবে বিদায় জানাতে না পারার আক্ষেপ রয়ে যায়।

মুন্দো দেপোর্তিভোর প্রতিবেদনে বলা হয়েছে, সেই অপূর্ণতাই এবার পূরণ করতে চায় বার্সেলোনা। পরিকল্পনা অনুযায়ী, সংস্কার শেষে আধুনিক ক্যাম্প ন্যুতে প্রায় ১ লাখ ৫ হাজার দর্শকের সামনে হতে পারে মেসির এই বিশেষ সংবর্ধনা। আয়োজনটি ২০২৮ সালে পূর্ণতা পাওয়ার সম্ভাবনা রয়েছে।

সভায় মেসির প্রয়াত বাবা জর্জ মেসির প্রতিও শ্রদ্ধা জানান লাপোর্তা। মেসির ক্যারিয়ার গঠনে বাবার গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে সমবেদনা জানান তিনি।

এখনো সংবর্ধনার নির্দিষ্ট তারিখ বা পূর্ণাঙ্গ পরিকল্পনা চূড়ান্ত হয়নি। তবে বার্সেলোনার ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকা মেসিকে ক্যাম্প ন্যুতেই বিশেষ সম্মান জানানোর পরিকল্পনাটি নিশ্চিত করেছেন লাপোর্তা।

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার

রাফিনিয়ার হ্যাটট্রিকে বার্সার সাতে সাত

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

ব্রাইটনের কাছে বিধ্বস্ত হয়ে জয়রথ থামল আর্সেনালের

অনুশীলনে গানের সুরে ট্রফি জয়ের নতুন রসায়ন

‘বিশ্বকাপের সেরা ছিলেন মেসিই’

আরামবাগের শেষ মিনিটে গোলে জয়বঞ্চিত কিংস

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াড ঘোষণা, নেই নাহিদ-তাসকিন

কেইনের দ্রুততম সেঞ্চুরি আর ওলিসের হ্যাটট্রিকে বায়ার্নের বড় জয়

খরুচে দল গড়েও হারের দুর্দশায় বন্দি চেলসি