হোম > খেলা > ফুটবল

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

সাফের টিকিটের দামে ধস

স্পোর্টস রিপোর্টার

স্বাগতিক বাংলাদেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ায় সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধস নেমেছে। ১৭ নভেম্বর অনুষ্ঠেয় ভারত ও পাকিস্তানের মধ্যকার ফাইনাল ম্যাচের গ্যালারির টিকিট এখন মাত্র ২০০ টাকায় পাওয়া যাচ্ছে।

প্রথমে ফাইনাল ম্যাচের গ্যালারি টিকিটের দাম এক হাজার টাকা নির্ধারণ করা হলেও বাংলাদেশ সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে বিদায় নেওয়ার পর দর্শকের আগ্রহে ভাটা পড়ে। এর ফলে টিকিটের দাম চারগুণ কমিয়ে ২০০ টাকা নির্ধারণ করেছে টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান ‘টিকিফাই’।

এর আগে বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে জাতীয় স্টেডিয়ামে দারুণ দর্শক উন্মাদনা দেখা গিয়েছিল এবং প্রায় ২২ হাজার আসনের স্টেডিয়ামে প্রায় ২১ হাজার ৯৮৩ দর্শক উপস্থিত ছিলেন। তবে বাংলাদেশ ফাইনালে উঠতে না পারায় ফাইনাল ম্যাচ নিয়ে স্থানীয় দর্শকদের মধ্যে আগ্রহ ও উত্তেজনা বেশ কমে গেছে। এখন স্বল্পমূল্যের এই টিকিটেও গ্যালারি কতটা পূর্ণ হয়Ñসেটিই দেখার বিষয়।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ

শুরু থেকেই ম্যাচটি কঠিন ছিল: ডুলি

ক্ষুব্ধ দর্শক, গ্যালারিতে আগুন

বাংলাদেশের বিদায়

গোল মিসের প্রথমার্ধে জমাট লড়াই