হোম > খেলা > ফুটবল

আসিয়ান কাপের জন্য মুখিয়ে আছেন জায়ান

স্পোর্টস রিপোর্টার

ফিফা আসিয়ান কাপ সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলে যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী ফুটবলার জায়ান আহমেদ। ঢাকায় এসে গরমের সঙ্গে মানিয়ে নিতে বেশ হিমশিম খাচ্ছেন তিনি। তবে আবার জাতীয় দলে ফিরে অনুশীলনে সময়টা দারুণ কাটছে তার। এই ফুটবলার জানান, আসিয়ান কাপ খেলার জন্য মুখিয়ে আছেন তিনি। গত অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হয়েছিল জায়ানের। এবার আরেকটি টুর্নামেন্টে দলে ডাক পেলেন এই প্রবাসী। জায়ান জানান, টুর্নামেন্ট শুরুর আগে কম সময় পেলেও ক্লাবের হয়ে প্রাক-মৌসুমে প্রস্তুতির অংশ হিসেবে অনেক প্রীতি ম্যাচ খেলেছেন। লিগেও ম্যাচ খেলেছেন। ফলে টুর্নামেন্টে খেলতে তার খুব একটা সমস্যা হবে না।

জায়ান বলেন, ‘দলে ফিরে ভালো লাগছে। সবার সঙ্গে দেখা হওয়াটা খুবই আনন্দের। এ পর্যন্ত অনুশীলন ভালোই চলছে। আবহাওয়া বেশ গরম, সেটার সঙ্গে মানিয়ে নিতে হচ্ছে। আর জানেনই তো, আমি একটু আগেই চলে এসেছি। ক্লাবকে বলেছিলাম আমি আগেভাগে আসব, কারণ আসিয়ান গেমস অনেক বড় একটা টুর্নামেন্ট। তাই আমি আগেই আসতে চেয়েছিলাম এবং ভালো কিছু করতে চাই। ইনশাআল্লাহ, আমার বিশ্বাস আমরা ভালো করব।’ তিনি আরো বলেন, ‘আমি মনে করি, এটা (যেকোনো পজিশনে একাধিক খেলোয়াড় থাকা) ভালো একটা বিষয়। আমার মতে, আমরা যদি উন্নতি করতে চাই, তবে একটি পজিশনে একাধিক খেলোয়াড় থাকাটা খুবই ইতিবাচক।’

ইনফান্তিনোর বিরুদ্ধে স্বাধীন তদন্ত চায় ফিফপ্রো

দুই গোলে পিছিয়ে থেকেও গোলোৎসব করল ইন্টার মিলান

বাংলাদেশের গ্রুপে শ্রীলংকা ও ভুটান

কাভান সুলিভানের রেকর্ডের রাতে ফিলাডেলফিয়ার বিশাল জয়

আর্জেন্টাইন ক্লাবের শতবর্ষী বিশ্ব রেকর্ড ভেঙে দিয়েছে রোনালদোর আল নাসর

ব্রাজিলের হয়ে আর কখনো মাঠে নামবেন না নেইমার: আনচেলত্তি

ছোট পর্দায় থাকছে ক্রিকেট রোমাঞ্চের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের আনন্দ

কোরিয়া খেলল, গোল করল বাংলাদেশ দেখল, গোল খেল

মাঠের বাইরের ঘটনায় বিরক্ত কোচ বললেন, এভাবে একটা দল গড়ে উঠতে পারে না

আসিয়ান কাপ শেষ বিশ্বনাথের