হোম > খেলা > ফুটবল

শেষ মুহূর্তের গোলে উজবেকদের হারিয়ে বাংলাদেশের শুরু

অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

তাসখন্দের মাঠে উজবেকিস্তানের বিপক্ষে গোলের পর অনূর্ধ্ব-১৭ দলের মেয়েদের উল্লাস ছবি-বাফুফে

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে আজ বৃহস্পতিবার স্বাগতিক উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুদলের ম্যাচটি ১-১ গোলে ড্রয়ের দিকেই গড়াচ্ছিল। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে রুনা আক্তার গোল করে বাংলাদেশকে দারুণ এক জয় এনে দিলেন। বাংলাদেশ ম্যাচ জিতল ২-১ ব্যবধানে। এই জয়ে ‘এইচ’ গ্রুপে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করল বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ ম্যাচটি ফিলিপাইনসের বিপক্ষে। এই ম্যাচটি হবে ১১ অক্টোবর। এরই মধ্যে উজবেকিস্তানকে ৪-০ গোলে হারিয়েছে ফিলিপাইনস। গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলে টুর্নামেন্টের মূল পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী দল।

তাসখন্দের স্টেডিয়ামে শুরুতেই বাংলাদেশ ও উজবেকিস্তান ম্যাচটি জমে উঠে। ‍তিন মিনিটেই গোল পেয়ে যায় বাংলাদেশ। পাল্টা আক্রমণ থেকে মাঝ মাঠের বাম দিকে বল পেয়ে যান ফাতেমা আক্তার। সেখান থেকে ডান দিকে থাকা পূর্ণিমাকে লম্বা পাস দেন তিনি। সুযোগ পেয়ে সেটির সদ্বব্যবহার করেন পূর্ণিমা। দারুণভাবে বল নিজের নিয়ন্ত্রণে নিয়ে উজবেক গোলরক্ষক মারিয়াকে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন এই ফরোয়ার্ড। শুরুতেই গোল পাওয়ায় আত্মবিশ্বাস বেড়ে যায় মেয়েদের। তবে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে উজবেকিস্তান নারী দল। ১৭ মিনিটে ডিফেন্ডারের ভুলে গোল হজম করে বাংলাদেশ। গোলমুখে আইরিন খাতুনের কাছ থেকে বল কেড়ে নিয়ে সহজেই গোল করেন উজবেক ডিফেন্ডার ফারানগিজ। এরপর দুদলের আক্রমণ-পাল্টা আক্রমণে সুযোগ তৈরি হলেও গোল আর হচ্ছিল না। খেলার অন্তিম মুহূর্তে বাংলাদেশকে আনন্দের উপলক্ষ এনে দেন রুনা আক্তার। বাছাই পর্বে বাংলাদেশের প্রথম লক্ষ্য পূরণ হয়েছে। এবার ফিলিপাইনস ম্যাচ ঘিরেই সব পরিকল্পনা বাংলাদেশের মেয়েদের।

মেসির বিদায়ে কঠিন পরীক্ষায় আর্জেন্টিনার ‘ফুটবল-বাণিজ্য’

মেসির বিদায়ী ম্যাচে তিক্ত অভিজ্ঞতার সাক্ষী হলো বেনিন

চোটের মধ্যেও বিতর্কে এমবাপ্পে, রিয়ালে বাড়ছে অস্বস্তি

মেসির বিদায়, তিন ছেলেকে ঘিরে আর্জেন্টিনার নতুন স্বপ্ন

কেইনের রেকর্ড গড়া রাতে ইংল্যান্ডের অনায়াস জয়

নতুন বিতর্কে ফিফা সভাপতি ইনফান্তিনো

রেকর্ডের সামনে কেইন

মেসির বিদায়ের রাতে রূপকথার সমাপ্তি ওতামেন্দিরও

'পুরো বিশ্ব তোমার কাছে কৃতজ্ঞ’

মেসির জন্য বার্সার ভালোবাসা