হোম > খেলা > ফুটবল

সিঙ্গাপুর ম্যাচে অনিশ্চিত হামজা

এশিয়ান কাপ বাছাই

স্পোর্টস রিপোর্টার

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে চলমান এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এই ম্যাচে দেওয়ান হামজা চৌধুরী খেলতে পারবেন কি না এ নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে। কেননা, গত শনিবার ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে চার্লটন অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন লেস্টার সিটির বাংলাদেশি এই প্রবাসী ফুটবলার। তাকে ক্র্যাচে করে মাঠ ছাড়তে হয়েছে। এতে চিন্তার ভাঁজ পড়ল বাংলাদেশ সমর্থকদের কপালে।

জানা যায়, হাঁটুতে গুরুতর চোট পেয়েছেন হামজা। এজন্য তাকে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হবে। অন্তত ৬-৮ সপ্তাহ পুর্নবাসনের মধ্য দিয়ে যেতে হবে হামজাকে। লেস্টার সিটির কোচ অ্যান্ডি কিং এমন শঙ্কার কথা জানালেন। তিনি বলেন, ‘ম্যাচের পর আমি চৌধুরীকে হাঁটুর ব্রেস পরা দেখেছি। আর তাতে মনে হয়েছে তার দ্রুত সেরে ওঠার সম্ভাবনা কম।’

হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে)। জাতীয় ফুটবল দলের ম্যানেজার আমের খান আমার দেশকে বলেন, ‘হামজার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছি আমরা। ইনজুরিতে পড়লে আমরা আরো বেশি খবর নিই। তবে তাকে তো এভাবে সরাসরি বলা যায় না যে, ম্যাচে খেলতে পারবে কি না। সব সময় তার সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করি।’

বর্তমানে যে অবস্থায় আছেন হামজা চৌধুরী, এতে আগামী মাসে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে খেলার বিষয়ে নিশ্চয়তা পাচ্ছেন না আমের খানও। তিনি জানালেন, ‘দেখা যাক কী হয়।’ সিঙ্গাপুর ম্যাচে হামজার অপেক্ষায় থাকবে বাংলাদেশ। গত বছরের মার্চ থেকে বাংলাদেশের জাতীয় দলের হয়ে খেলছেন হামজা। তার নেতৃত্বে বদলে গেছে বাংলাদেশের ফুটবল। গত নভেম্বরে ভারতকে হারানোর সাফল্য দেখায় বাংলাদেশ।

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

বিএনপি সবসময় ঐক্যবদ্ধতার রাজনীতিতে বিশ্বাসী: সমাজকল্যাণমন্ত্রী

আমরা শুধু বাঙালি নই, আমরা বাঙালি মুসলমান: মাহমুদুর রহমান

ইলম ভিশন একাডেমিতে সিরাতুন নবী (স.) উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নবীজির আদর্শ অনুসরণে শিক্ষার্থীদের চরিত্র গঠনের আহ্বান ছাত্র জমিয়ত সভাপতির

নেপালে আকস্মিক বন্যায় নিহতের ঘটনায় জামায়াতের শোক

জোরারগঞ্জে ১১ চোরাই স্মার্টফোন উদ্ধার, গ্রেপ্তার ৩

রাসুলুল্লাহর আদর্শ অনুসরণের মাধ্যমেই শ্রেষ্ঠত্ব লাভ হবে

বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি: মাহদী আমিন

তারেক রহমান প্রতিশ্রুতি বাস্তবায়ন করে যাচ্ছেন: ড. আবদুল মঈন খান