হোম > খেলা > ফুটবল

কামাভিঙ্গাকে বাদ দিয়ে ফ্রান্সের বিশ্বকাপ দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের মঞ্চে আবারও শিরোপার স্বপ্ন নিয়ে নামতে যাচ্ছে ফ্রান্স। সেই লক্ষ্য সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম। প্রত্যাশামতো দলের নেতৃত্বে থাকছেন কিলিয়ান এমবাপ্পে, আর আক্রমণভাগের অন্যতম বড় ভরসা হিসেবে জায়গা পেয়েছেন উসমানে দেম্বেলে। তবে দল ঘোষণায় সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গার বাদ পড়া।

আগামী ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ফরাসিরা। সেই টুর্নামেন্টে এমবাপ্পের সামনে রয়েছে নতুন ইতিহাস গড়ার সুযোগও। বর্তমানে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা অলিভিয়ের জিরুদের গোল সংখ্যা ৫৭, আর এমবাপ্পের সংগ্রহ ৫৬। অর্থাৎ আর মাত্র একটি গোল করলেই তিনি স্পর্শ করবেন জিরুদকে, আর দুটি গোলেই হয়ে যেতে পারেন ফরাসি ফুটবল ইতিহাসের নতুন গোলরাজা।

যদিও সাম্প্রতিক সময়ে ঊরুর চোট কিছুটা ভুগিয়েছে এই তারকা ফরোয়ার্ডকে, তবুও তার নেতৃত্ব ও সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রাখছেন কোচ দেশম।

তবে স্কোয়াড ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে কামাভিঙ্গাকে ঘিরে। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার ইনজুরি ও ধারাবাহিকতার সমস্যার কারণে জায়গা হারিয়েছেন বিশ্বকাপ দলে। একই কারণে বাদ পড়েছেন টটেনহ্যামের ফরোয়ার্ড রানডাল কোলো মুয়ানিও।

ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফওয়ানকে দেশম বলেন, “এটি শুধু সেরা ২৬ জন খেলোয়াড় বাছাইয়ের বিষয় নয়, বরং দলের ভারসাম্যও গুরুত্বপূর্ণ। কামাভিঙ্গা কঠিন একটি মৌসুম পার করেছে, তাই সিদ্ধান্ত নেওয়াটা সহজ ছিল না।”

দলে এবার বেশ কয়েকজন তরুণ ফুটবলারও জায়গা পেয়েছেন। মাইকেল অলিসে, দেশিরে দুয়ে এবং রায়ান চেরকির মতো উদীয়মান তারকাদের ওপর আস্থা রেখেছে ফরাসি টিম ম্যানেজমেন্ট। রক্ষণভাগে আছেন আর্সেনালের উইলিয়াম সালিবা, যিনি প্রিমিয়ার লিগ থেকে সুযোগ পাওয়া সাত ফুটবলারের একজন।

২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্যদের মধ্যে এবারও আছেন কেবল চারজন—লুকাস হার্নান্দেজ, এনগোলো কান্তে, কিলিয়ান এমবাপ্পে ও উসমানে দেম্বেলে।

তারুণ্য, অভিজ্ঞতা আর গতির সমন্বয়ে গড়া এই দল নিয়ে আবারও বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ফ্রান্স।

ফ্রান্সের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াড

গোলরক্ষক: মাইক মাইনান, রবিন রিসার, ব্রাইস সাম্বা।

রক্ষণভাগ: লুকাস ডিনে, মালো গুস্তো, লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, ইব্রাহিমা কোনাতে, ম্যাক্সেন্স ল্যাক্রোইক্স, জুলেস কুন্দে, উইলিয়াম সালিবা, দায়োত উপামেকানো।

মাঝমাঠ: এনগোলো কান্তে, মানু কোনে, আদ্রিয়েন রাবিওত, অরেলিয়েন চুয়ামেনি, ওয়ারেন জাইরে-এমেরি।

আক্রমণভাগ: মাগনেস আকলিউচে, ব্র্যাডলি বারকোলা, রায়ান চেরকি, উসমানে দেম্বেলে, দেশিরে দুয়ে, মাইকেল অলিসে, কিলিয়ান এমবাপ্পে, জ্যঁ-ফিলিপ মাতেতা, মার্কাস থুরাম।

তিনদিন সাগরে ভেসে অবশেষে উদ্ধার ১৬ জেলে

দেশজুড়ে বৃষ্টি বাড়ার আভাস, থাকবে ভ্যাপসা গরম

জুলুম করে কেউ চিরস্থায়ী হতে পারেনি, ভবিষ্যতেও পারবে না: উসামা

সহযোগিতামূলক অংশীদারত্ব গভীর করতে চায় চীন

নীতিমালা প্রকাশ, একাদশে ভর্তির আবেদন শুরু ২ সেপ্টেম্বর

নবনিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে এনডিসি ক্যাপস্টোন ফেলোদের সৌজন্য সাক্ষাৎ

মিরাজকে খুঁজে আদালতে হাজিরের দাবি মানবাধিকার সংগঠনের

পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের শপথ পড়ালেন ডিসি

ডিএনএ পরীক্ষায় প্রমাণ, নবজাতকের বাবা মাদরাসা শিক্ষক

গ্যাস-বিদ্যুৎ, আইনশৃঙ্খলায় নজর বাড়ানোর আহ্বান আলালের