হোম > খেলা > ফুটবল

মেসির গোল-অ্যাসিস্টেও জয় পেল না মিয়ামি

স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির গোল ও অ্যাসিস্ট দুটিই পেয়েছে ইন্টার মিয়ামি। ম্যাচে দুইবার এগিয়েও ছিল তারা। কিন্তু শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি ফ্লোরিডার দলটি। ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে মেসির দল। ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফিলাডেলফিয়ার কাভান সুলিভান ও মিয়ামির ইয়ানিক ব্রাইট।

বাংলাদেশের ফুটবলে পরিচিত ‘সুলিভান ব্রাদার্স’ পরিবারের বড় দুই ভাইয়ের মুখোমুখি লড়াইও ছিল ম্যাচটির বাড়তি আকর্ষণ। রোনান ও ডেক্ল্যান সুলিভান বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছেন। এবার তাদের বড় ভাই কাভান খেললেন মেসির বিপক্ষে। তবে শেষ দিকে লাল কার্ড দেখায় ম্যাচটি তার জন্য তিক্ত অভিজ্ঞতায় পরিণত হয়।

সুবারু স্টেডিয়ামে ১১ মিনিটেই এগিয়ে যায় ফিলাডেলফিয়া। ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে পিছিয়ে পড়ার পর ২১ মিনিটে সমতায় ফেরে মিয়ামি। ড্যানিয়েল পিন্টারের গোলের পেছনে গুরুত্বপূর্ণ অবদান ছিল মেসির। মাত্র পাঁচ মিনিট পরেই নিজেই গোল করেন আর্জেন্টাইন তারকা। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে বক্সে ঢুকে বাঁ পায়ের দারুণ শটে মায়ামিকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন তিনি।

তবে ৫৮ মিনিটে নীল পিয়েরের গোলে সমতায় ফেরে ফিলাডেলফিয়া। শেষদিকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কাভান সুলিভান ও ইয়ানিক ব্রাইট লাল কার্ড দেখেন।

এমএলএসের চলতি মৌসুমে ১৭ ম্যাচে মেসির গোল এখন ১৩টি, অ্যাসিস্ট ৯টি। সব প্রতিযোগিতা মিলিয়ে ফিলাডেলফিয়ার বিপক্ষে ছয় ম্যাচে তার গোল ছয়টি ও অ্যাসিস্ট চারটি। আর এই ড্রয়ে টানা তিন ম্যাচ হারের পর জয়ের দেখা না পেলেও হার এড়িয়েছে মিয়ামি।

পরিত্যক্ত পলিথিনে তৈরি হচ্ছে পেট্রোল, ডিজেল ও গ্যাস

আস্থা তৈরি হলেই ভারত সফর করবেন তারেক রহমান

ভয়াবহ দুর্দশায় গাজার নারীরা, পশ্চিমা নারীবাদীদের নীরবতা নিয়ে প্রশ্ন

ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা, ইসরাইলে দেশত্যাগের হিড়িক

হারিয়ে যাচ্ছে মৃৎশিল্প, সংসার চালাতে পেশা বদলাচ্ছেন শিল্পীরা

নিত্যপণ্যের লাগামহীন দামবৃদ্ধি, রামগঞ্জে চরম বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৩৮৪৯ টাকা

ফিলিস্তিনি শিশু হিন্দ রজব হত্যায় ইসরাইলি তদন্ত প্রত্যাখ্যান পরিবারের

জ্বালানি সংকটে রপ্তানি খাতে বড় ধাক্কা, ৬৩ বিলিয়ন ডলারের লক্ষ্য চ্যালেঞ্জে

টানা চতুর্থ সপ্তাহেও বক্স অফিসের শীর্ষে স্পাইডার-ম্যান