হোম > বিশ্ব > আফ্রিকা

নাইজেরিয়ায় জঙ্গি হামলায় নিহত ২৯

আমার দেশ অনলাইন

নাইজেরিয়ার আদামাওয়া রাজ্যে রাতের আঁধারে ঘুমন্ত গ্রামবাসীর ওপর ভয়াবহ হামলা চালিয়েছে জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন।

রোববার রাতে গুইয়াকু গ্রামে এই হামলা ঘটে। পরে টেলিগ্রামে পাঠানো এক বার্তায় হামলার দায় স্বীকার করে আইএসআইএস। সরকারি সূত্র জানায়, সশস্ত্র জঙ্গিরা কয়েকটি দলে বিভক্ত হয়ে গ্রামে ঢুকে ঘুমন্ত মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয় এবং অনেকে আহত হন। আতঙ্কিত গ্রামবাসীরা প্রাণ বাঁচাতে ছুটোছুটি করে পালানোর চেষ্টা করেন। হামলার পর বেশ কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়।

বার্তা সংস্থা এপি জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেন আদামাওয়া রাজ্যের গভর্নর আহমাদু উমারু ফিনত্রী। তিনি এই ঘটনাকে ‘কাপুরুষোচিত হামলা’ বলে তীব্র নিন্দা জানান।

এদিকে একই দিনে কোগি রাজ্যের লোকোজায় একটি এতিমখানায় হামলা চালিয়ে ২৩ জন কিশোরকে অপহরণ করে সশস্ত্র দুর্বৃত্তরা। পরে পুলিশ অভিযান চালিয়ে ১৫ জনকে উদ্ধার করেছে। বাকি নিখোঁজদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে। এই অপহরণের ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।

এসআর

নোবেল পুরস্কারের খবর বিশ্বাসই করতে পারেননি পিল্লাই, ভেবেছিলেন কৌতুক

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি নিয়ে রসিকতা করলেন পিল্লাই

সরকারের সমালোচনায় কারাবন্দি সোমালি নারী মুক্ত

কেনিয়ায় ইবোলায় মৃত্যু, আফ্রিকাজুড়ে নতুন শঙ্কা

সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কারাওইন, ৮৫৯ সালে মরক্কোয় প্রতিষ্ঠা করেন ফাতিমা

কেনিয়ায় ১৬ বিলিয়ন ডলারের তেল শোধনাগার, দৈনিক পরিশোধন করবে ৭ লাখ ব্যারেল

সাবেক সাংবাদিক রাজা হলেন উগান্ডায়

দক্ষিণ আফ্রিকায় দেশব্যাপী গণবিক্ষোভের ডাক

নাইজেরিয়ায় জঙ্গলে মিলল ২৮ জনের মাথার খুলি ও হাড়