হোম > বিশ্ব > আফ্রিকা

সুদানের রাজধানীতে ড্রোন হামলা, নিহত ৫ বেসামরিক

আমার দেশ অনলাইন

সুদানের রাজধানী খারতুমে প্যারামিলিটারি বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) চালানো ড্রোন হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শনিবার (২ মে) এ তথ্য জানিয়েছে মানবাধিকার লঙ্ঘনের শিকার ব্যক্তিদের সহায়তাকারী স্বাধীন আইনি সংগঠন ‘ইমারজেন্সি লয়ার্স’। খবরটি প্রকাশ করেছে আলজাজিরা।

সংগঠনটির দাবি, এক সপ্তাহের ব্যবধানে রাজধানীতে এটি দ্বিতীয় ড্রোন হামলা। গত বছর সরকারি বাহিনী শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের পর কয়েক মাস ধরে তুলনামূলক শান্ত অবস্থা বিরাজ করছিল।

ইমারজেন্সি লয়ার্স জানায়, এই হামলার সম্পূর্ণ দায় আরএসএফের এবং তারা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে বলে অভিযোগ তোলে। সংগঠনটির মতে, এটি বেসামরিক নাগরিকদের ওপর ধারাবাহিক হামলারই অংশ।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম তিন মাসে সুদানে ড্রোন হামলায় প্রায় ৭০০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

উল্লেখ্য, গত বছরও আরএসএফ খারতুমে একাধিক ড্রোন হামলা চালায়, যেগুলোর বেশির ভাগই সামরিক স্থাপনা, বিদ্যুৎকেন্দ্র এবং পানি সরবরাহ অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছিল।

এসআর

এক দ্বীপেই কচ্ছপ ১ লাখ ৮০ হাজার

অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবি, নিহত ১৩৯

জাতীয় ঐক্য ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনিশ্চয়তা লিবিয়ায়

আফ্রিকার নারীদের স্বার্থ বিবেচনায় বৈশ্বিক আর্থিক ব্যবস্থা সংস্কারের আহ্বান

নোবেল পুরস্কারের খবর বিশ্বাসই করতে পারেননি পিল্লাই, ভেবেছিলেন কৌতুক

ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগি নিয়ে রসিকতা করলেন পিল্লাই

সরকারের সমালোচনায় কারাবন্দি সোমালি নারী মুক্ত

কেনিয়ায় ইবোলায় মৃত্যু, আফ্রিকাজুড়ে নতুন শঙ্কা

সৌদি আরবে থাকা মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় কারাওইন, ৮৫৯ সালে মরক্কোয় প্রতিষ্ঠা করেন ফাতিমা