হোম > বিশ্ব

ইরানের সঙ্গে পাকিস্তানে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস

আমার দেশ অনলাইন

ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা। প্রশাসনের দুজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

বর্তমান পরিকল্পনা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওই দেশটিতে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন, তাতে পরিবর্তন আসতে পারে।

সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তানে সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বর্তমান কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে। প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এই প্রক্রিয়ায় তুরস্কও ভূমিকা রাখছে।

প্রশাসনের একজন কর্মকর্তা জানান, এই সফর–সংক্রান্ত আলোচনা আজ বুধবারও হোয়াইট হাউসে অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল মঙ্গলবার জানিয়েছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তার জামাতা জ্যারেড কুশনার এবং বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফও এই আলোচনার জন্য বিদেশ সফরে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল