হোম > বিশ্ব

ব্যাংকক কারাগার থেকে প্যারোলে মুক্ত থাকসিন

আমার দেশ অনলাইন

দুর্নীতিসংক্রান্ত অভিযোগে এক বছরের কারাদণ্ডের আট মাস ভোগ করার পর প্যারোলে মুক্তি পেয়েছেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। কারা ফটকে তাকে স্বাগত জানান পরিবার ও রাজনৈতিক মিত্রসহ শত শত মানুষ। সেখানে থাকসিনের মেয়ে ও থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রাও উপস্থিত ছিলেন।

থাকসিন থাই রাজনীতিকে নতুন রূপ দিয়েছিলেন এবং আধিপত্য বিস্তার করেছিলেন। কিন্তু তার কারাবাস এবং নির্বাচনে ফেউ থাই পার্টির বাজে ফলাফল করায় সম্প্রতি তার প্রভাব হ্রাস পেয়েছে।

চুল ছোট করে ছাঁটা এবং একটি সাধারণ সাদা শার্ট পরা থাকসিন স্থানীয় সময় সকাল প্রায় ৭টা ৪০ মিনিটে কারাগার থেকে বেরিয়ে আসেন। এ সময় পরিবারের সদস্যরা তাকে ঘিরে ধরেন। থাকসিন কারা ফটক থেকে বেরিয়ে আসার পর জাতীয় সংগীত বাজানো হয়। তিনি থাই জাতীয় পতাকার প্রতি সম্মান জানান।

থাকসিনের প্যারোলের মেয়াদ আগামী ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় তাকে বাধ্যতামূলকভাবে একটি ইলেকট্রনিক মনিটরিং ব্রেসলেট পরে থাকতে হবে।

সূত্র: আল জাজিরা/ব্যাংকক পোস্ট

আরএ

লেবানন সীমান্তের কাছে বোমা বিস্ফোরণে এক ইসরাইলি নিহত

সৌদিতে হুথিদের হামলা, দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে তেলের দাম

পুলিশের বাধা পেরিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছেছে রাহুল-প্রিয়াঙ্কার মিছিল

দিল্লিতে বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে আটক ১২ সাংবাদিক

পাকিস্তানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত

নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীসহ বিরোধী জোটের ৮ শীর্ষ নেতার মামলা

রাহুল-প্রিয়াঙ্কাদের মিছিল আটকে দিল পুলিশ

সৌদিতে হুথি হামলা অব্যাহত, রিয়াদে জ্বালানি সম্মেলন থেকে বেরিয়ে যাচ্ছে বড় বড় তেল কোম্পানি

কোরিয়া থেকে ইরান, ৮১ বছরে কোনো যুদ্ধে কেন জেতেনি যুক্তরাষ্ট্র

ম্যাক্রোইকোনমিক স্থায়িত্ব নিয়ে যুগান্তকারী গবেষণা, অর্থনীতিতে নোবেল দুই মার্কিন বিজ্ঞানীর