হোম > বিশ্ব

মার্কিন লক্ষ্যবস্তুর দিকে ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে ইরান

আইআরজিসি

আমার দেশ অনলাইন

ইরানের তেলের ট্যাংকার ও বাণিজ্যিক জাহাজের ওপর যেকোনো হামলার কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার জেনারেল মাজিদ মুসাভি বলেন, ইরানি জাহাজ হামলার শিকার হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও ‘শত্রু জাহাজ’ অক্ষত থাকবে না।

তিনি বলেন, তাদের বাহিনী মার্কিন সামরিক লক্ষ্যবস্তুর দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র তাক করে রেখেছে এবং হামলার আদেশের অপেক্ষায় আছে।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে মুসাভি বলেন, ‘আইআরজিসির ক্ষেপণাস্ত্র ও অ্যারোস্পেস ড্রোনগুলো এই অঞ্চলের মার্কিন লক্ষ্যবস্তু ও আগ্রাসী শত্রু জাহাজগুলোর দিকে তাক করে রাখা হয়েছে।’

এদিকে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে ৪১ জনকে গ্রেপ্তারের ঘটনায় বাহরাইনের প্রতি ‘পূর্ণ সংহতি’ প্রকাশ করেছে সিরিয়া সরকার।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানার বরাত দিয়ে জানানো হয়েছে, বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার প্রচেষ্টায় মানামাকে পূর্ণ সমর্থন দেওয়ার অঙ্গীকার করেছে সিরিয়া।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ভেনেজুয়েলায় ভূমিকম্পের পর নিখোঁজের সংখ্যা ১১ হাজার ছাড়িয়েছে

ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তা পাঠাচ্ছে ইউরোপের চার দেশ

ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে থাকার ঘোষণা পুতিনের

স্পেনে ৭৬ বছরের মধ্যে জুনের সবচেয়ে উষ্ণ দিন

আফটারশকের আতঙ্কে বাইরে রাত কাটাচ্ছেন হাজারো ভেনেজুয়েলাবাসী

ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত প্রায় এক হাজার

দরজা খুলতে দেরি, বেডরুমে ঢুকে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ভেনেজুয়েলায় উদ্ধারকাজে মার্কিন সহায়তার ঘোষণা ট্রাম্পের

জীবন রক্ষাই সর্বোচ্চ অগ্রাধিকার: ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় ৫ জন নিহত