হোম > বিশ্ব

উইসকনসিনের প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর হচ্ছেন ডেমোক্র্যাট ক্রাউলি

আমার দেশ অনলাইন

ছবি: সিএনএন

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের গভর্নর নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী ডেভিড ক্রাউলি জয়ী হচ্ছেন। সিএনএনের পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়েছে। সিএনএনের পূর্বাভাস অনুযায়ী, রিপাবলিকান দলের কংগ্রেস সদস্য টম টিফানিকে পরাজিত করে অঙ্গরাজ্যটির শীর্ষ নির্বাহী পদ ধরে রাখতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। দেশটির অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্য উইসকনসিনে এ জয়ের মধ্য দিয়ে গভর্নরের পদ ডেমোক্র্যাটদের হাতেই থাকছে।

মিলওয়াকি কাউন্টির নির্বাহী কর্মকর্তা ক্রাউলি হবেন উইসকনসিনের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ গভর্নর। তিনি বর্তমান ডেমোক্র্যাট গভর্নর টনি এভার্সের স্থলাভিষিক্ত হবেন। তৃতীয় মেয়াদে নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় গত ১৬ বছরের মধ্যে এবারই প্রথম অঙ্গরাজ্যটিতে গভর্নর পদে উন্মুক্ত প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হলো।

ক্রাউলির এ জয়কে তার রাজনৈতিক প্রত্যাবর্তনের উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। গত জুলাইয়ে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচন বা প্রাইমারি থেকে সরে দাঁড়িয়েছিলেন তিনি। তবে দলীয় মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ডেমোক্রেটিক সোশ্যালিস্ট ফ্রান্সেসকা হংয়ের নির্বাচনি সক্ষমতা নিয়ে উদ্বেগ তৈরি হওয়ায় এভার্সের অনুরোধে মাত্র ১০ দিনের মাথায় আবারও প্রতিদ্বন্দ্বিতায় ফেরেন ক্রাউলি।

অন্যদিকে, নির্বাচনি প্রচারে অর্থ সংগ্রহের ক্ষেত্রে এগিয়ে ছিলেন রিপাবলিকান প্রার্থী টিফানি। স্থানীয় রিপাবলিকান দলের প্রভাবশালী ধনকুবের ডায়ান হেনড্রিকস এবং রিচার্ড ও এলিজাবেথ উহেলিনের আর্থিক সমর্থন পেয়েছিলেন তিনি।

আরএ

ইরান যুদ্ধের প্রভাবেই রিপাবলিকানদের হার, স্বীকার করলেন ট্রাম্প

ইরানে বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

কোনো অনুশোচনা নেই, সঠিক কাজটিই করেছিÑফল মেনে নিয়ে বললেন ট্রাম্প

আমি ব্যালটে থাকলে বিপুল ভোটে জিতে যেতাম: ট্রাম্প

‘তারা ভালো কাজ করেছে’- ডেমোক্র্যাটদের অভিনন্দন জানিয়ে বললেন ট্রাম্প

পঞ্চম মেয়াদে নির্বাচিত ডেমোক্র্যাট প্রার্থী আলেকজান্দ্রিয়া ওকাসিও কর্টেজ

গাজায় চিকিৎসাসেবা দেওয়া চিকিৎসক আদম হামাওয়ির জয়, নিউ জার্সির প্রথম মুসলিম কংগ্রেস সদস্য

মিনেসোটার প্রথম নারী গভর্নর হচ্ছেন ডেমোক্র্যাট অ্যামি ক্লোবুচার

আইওয়ায় গভর্নর নির্বাচনে ছেলে রব স্যান্ডের জয়ে উচ্ছ্বসিত মা-বাবা

রিপাবলিকানদের পরাজয়ের জন্য ফক্স নিউজ দায়ী: ট্রাম্প