হোম > বিশ্ব

নামাজই ইরানের শক্তির উৎস: সর্বোচ্চ নেতা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি নামাজকে ইরানের শক্তি, আশা ও শান্তির গুরুত্বপূর্ণ উৎস হিসেবে উল্লেখ করেছেন। বৃহস্পতিবার ধর্মীয় ইবাদতবিষয়ক এক সম্মেলনে পাঠানো বার্তায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নামাজ ইসলামি সমাজের অন্যতম মৌলিক দায়িত্ব এবং আল্লাহর সঙ্গে মানুষের সরাসরি সম্পর্ক স্থাপনের প্রধান মাধ্যম। এটি আত্মসংযম ও ‘শয়তানের’ বিরুদ্ধে সংগ্রামে মানুষের জন্য অবিচল শক্তি ও সহায়তা জোগায়।

মুজতবা খামেনি বলেন, নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয়; সৎ ও আদর্শ ইসলামি শাসনব্যবস্থারও অন্যতম বৈশিষ্ট্য। বর্তমান সময়ে ইরানি জাতির সংগ্রাম ও প্রতিকূলতা মোকাবিলায় নামাজ আল্লাহর স্মরণ, আশা ও তার ওপর আস্থার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

খামেনি বলেন, ‘নামাজ কায়েম করো’Ñবারবার উচ্চারিত আল্লাহর এই নির্দেশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে ইরানি জনগণের জন্য বেশি প্রাসঙ্গিক ও গুরুত্বপূর্ণ।

নামাজকে সমাজে আরো বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক করার আহ্বান জানিয়ে তিনি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, সাংস্কৃতিক সংগঠন ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ করে তরুণদের মধ্যে নামাজের চর্চা প্রসারে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: প্রেস টিভি

আরএ

বিশ্বভ্রমণে বেরিয়ে মুসলিম হলেন চীনা দম্পতি, তুর্কি পরিবারের আতিথেয়তায় মুগ্ধ

ইসরাইলে অস্ত্র রপ্তানি বন্ধের দাবিতে জার্মানির অস্ত্র কারখানা অবরোধ

গাজা উপত্যকায় মানবিক পরিস্থিতির আরো অবনতি হচ্ছে: ইইউ’র কমিশনার

পশ্চিম তীরে সহিংসতা ও গাজার বন্যা নিয়ে জাপানের উদ্বেগ

গাজায় স্থায়ী যুদ্ধবিরতির দাবি মালয়েশিয়ার, ফিলিস্তিনিদের অনাহারে রাখার নিন্দা

যুদ্ধের পরিবেশগত ক্ষতির দায় কে নেবে, প্রশ্ন উঠছে কপ-৩১ সম্মেলনে

রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার পরিবেশ তৈরির আহ্বান জাতিসংঘের

গাজায় ত্রাণ প্রবেশে বাধা না দেওয়ার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার

ইরানের যুদ্ধ বন্ধের প্রস্তাবে ১০ দেশের সমর্থন

যুক্তরাষ্ট্র-ইসরাইলকে কড়া হুঁশিয়ারি ইরানের