হোম > বিশ্ব

গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ শুরু নিয়ে যা জানা গেলো

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নতুন বছরের শুরুতেই গাজা যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় পর্যায় শুরু হবে বলে আশা করা হচ্ছে। ইসরাইলের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এ কথা জানিয়েছে দেশটির বিভিন্ন গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ইসরাইল ও মধ্যস্থতাকারীদের জানিয়েছেন, গাজা চুক্তির দ্বিতীয় পর্যায় জানুয়ারির প্রথমদিকেই শুরু হবে। ইসরাইলি কর্মকর্তারা আশঙ্কা করছেন, হামাসের নিরস্ত্রীকরণ ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরবর্তী পর্যায়ে এগিয়ে যেতে পারেন।

ট্রাম্পের দেয়া শান্তি পরিকল্পনা অনুযায়ী মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় গত ৯ অক্টোবর ইসরাইল ও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস দুই পর্যায়ের যুদ্ধবিরতিতে সম্মত হয়। যদিও গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরাইলের চুক্তি লঙ্ঘন এবং দ্বিতীয় পর্যায়ে যেতে বিলম্বের ফলে ৪০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলায় ৭১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামলায় আহত হয়েছেন এক লাখ ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

সানার কাছে সৌদি জোটের বিমান হামলায় নিহত ৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় বাড়ছে বেসামরিক মানুষের প্রাণহানি

ওমান উপসাগরে জ্বলতে থাকা জাহাজ থেকে ২২ জনকে উদ্ধার করল আমিরাত

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৬

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে চার শতাধিক রণতরি