হোম > বিশ্ব

তেহরানের আকাশে ‘শত্রু’র ড্রোন ভূপাতিত করল ইরান

আমার দেশ অনলাইন

তেহরানের আকাশে ‘শত্রু’র ড্রোন ভূপাতিত করেছে ইরান। ইরানের বার্তা সংস্থা মেহের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে ড্রোনটির ধরন সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সাম্প্রতিক যুদ্ধে ইরানের সমন্বিত বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এমকিউ-৯ রিপারসহ উন্নত মার্কিন ও ইসরাইলি ড্রোনের বিরুদ্ধে ব্যাপক সাফল্য পেয়েছে।

তাৎক্ষণিকভাবে এ বিষয়ে আর কোনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, ইরানের একটি পেট্রোকেমিক্যাল স্থাপনায় ‘আমেরিকান-ইসরাইলি’ হামলার জবাবে ইসরাইলের হাইফা শহরে একটি রাসায়নিক কারখানায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি।

একই সঙ্গে আইআরজিসি সতর্ক করে বলেছে, এই অঞ্চলের বেসামরিক এবং জ্বালানি স্থাপনাগুলোতে আরো হামলা চালানো হলে তার বৈশ্বিক পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: বার্তা সংস্থা মেহের

আরএ

মাল্টার কাছে উদ্ধার অভিযানে সাগরে ডুবে ১১ অভিবাসীর মৃত্যু

লেবাননে ইসরাইলি সেনাদের ওপর হিজবুল্লাহর রকেট হামলা

বিয়ের আগে শারীরিক সম্পর্ক থাকলেই চরিত্র নিয়ে প্রশ্ন তোলা যাবে না

যুদ্ধবিরতির পরও লেবাননে ৩৫০০ বার হামলা চালিয়েছে ইসরাইল

নেতানিয়াহু যেকারণে ট্রাম্পের ‘ইরান চুক্তি’ ভেঙে দিতে চান

ইসরাইলের রাসায়নিক কারখানায় ইরানের পাল্টা হামলা

সব ‘ককরোচ’ একযোগে বেরিয়ে এলে কী ঘটবে ভারতে

ইসরাইলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু ইরানের

শহরে হঠাৎ ভালুকের আনাগোনা, আতঙ্কে বন্ধ হলো প্রায় ১০০ স্কুল

দেশের ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে নেতানিয়াহু