হোম > বিশ্ব

মার্কিন সামরিক বিমানের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে ইসরাইল

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলের বেন গুরিয়ন বিমানবন্দর ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। এই বিমানবন্দরে মার্কিন সামরিক বিমানের উপস্থিতির কারণে গত দুই মাসে ইসরাইলের আর্থিক ক্ষতি হয়েছে ২৪৮ মিলিয়ন ডলার। সরকারি সম্প্রচারমাধ্যম কান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরাইল এয়ারপোর্টস অথরিটির মহাপরিচালক শ্যারন কেদমির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনীর জ্বালানি সরবরাহকারী বিমানের উপস্থিতির কারণে বিমানবন্দরটিতে তার ধারণক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশে পরিচালিত হচ্ছে।

কেদমি বলেন, ‘আমরা আমাদের সক্ষমতার শেষ সীমায় পৌঁছে গেছি। ওয়াশিংটনের সামরিক অভিযানের কারণে স্থান ও সরঞ্জাম দখল হয়ে যাওয়ায় বিমানবন্দরের প্রায় ৭০ শতাংশ কার্যক্রম সীমিত হয়ে পড়েছে।

তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে এবং আগামী দিনগুলোতে আরো ফ্লাইট বাতিলের ঘোষণা আসতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

ইরান চুক্তিতে নেতানিয়াহু এখন ট্রাম্পের বলির পাঁঠা

বিশ্বে আমরা বৈধতা হারানোর মুখোমুখি হচ্ছি: নেতানিয়াহু

ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিল ইসরাইলি বাহিনী

তেলাপোকাকে ভারতে জেন-জি আন্দোলনে পরিণত করলেন যে যুবক

ভারতের দ্বিচারিতা: গুগলের জন্য বিশাল ভর্তুকি, স্থানীয়দের জন্য সীমিত পানি

কথায় নয়, যুক্তরাষ্ট্রকে কাজে প্রমান দিতে হবে: ইরানের স্পিকার

আল-আকসার তত্ত্বাবধান থেকে জর্ডানকে সরাতে কাজ করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরান সংলাপের মাধ্যমে নয়, ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ছাড় আদায় করে

যুদ্ধবিরতির মাঝেও ইসরাইলি হামলায় প্রতিদিন লেবাননে ১১ শিশু হতাহত

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা এখনও চূড়ান্ত নয়, দাবি ইরানি গণমাধ্যমের