হোম > বিশ্ব

অস্ট্রেলিয়ার সিডনিতে সমুদ্র সৈকতে বন্দুক হামলায় নিহত ১০

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১২ জন। একজন বন্দুকধারী মারা গেছে। আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) পুলিশ। এ ঘটনায় দু’জন পুলিশ সদস্যও আহত হয়েছেন।

রোববার স্থানীয় সময় সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে নিউ সাউথ ওয়েলস পলিশ।

সামাজিকমাধ্যমে দেয়া পোস্টে লোকজনকে সৈকত এলাকা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে পুলিশ।

দেশটির প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এ ঘটনাকে ‘মর্মান্তিক ও দুঃখজনক বলে অভিহিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ৩০ বছর বয়সী হ্যারি উইলসন সিডনি মর্নিং হেরাল্ডকে জানিয়েছেন, ‘আমি কমপক্ষে ১০ জনকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেছি।’

হামলার ঘটনার কাছাকাছি ইহুদিদের উৎসব হনুক্কা উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ অসমর্থিত গুজব শেয়ার করার বিরুদ্ধে জনগণকে সতর্ক করেছে।

সূত্র: আল জাজিরা/স্কাই নিউজ/বিবিসি

লন্ডনে প্যালেস্টাইন বুক অ্যাওয়ার্ড ২০২৬ ঘোষণা

যুদ্ধের পরেও ইরানের হাতে মজুত ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র

আরব বসন্তে বিক্ষোভকারী শিশু জাওয়াদের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি

সরকারি কর্মকর্তার বাড়ি থেকে মিলল আড়াই কেজি স্বর্ণ ও নগদ অর্থ

‘এখানে আমরা ৪০০ বছর নামাজ আদায় করেছি’, অখিলেশকে ওয়েইসির কটাক্ষ

গাজা যুদ্ধ যেভাবে বদলে দিল ইসরাইলের রাজনীতি

সৌদির যুদ্ধ বিমান ভূপাতিত করল হুথিরা

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান, ৪ সেনা ও ২৪ সন্ত্রাসী নিহত

ফের বিক্ষোভে উত্তাল ফ্রান্স

আলোচনা থেকে ভ্যান্সকে সরানোর বিষয়টি কীভাবে দেখছে ইরান