হোম > বিশ্ব

ইউক্রেন শান্তি আলোচনায় বড় অগ্রগতি, শিগগিরই সমাধানের আশা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত শান্তি পরিকল্পনা চূড়ান্ত করতে আলোচনায় দারুণ অগ্রগতি হয়েছে। পরিকল্পনার নিয়ে শিগগিরই একটি সমাধানে পৌঁছানো সম্ভব হবে বলে আশাবাদী তিনি। খবর বিবিসির।

সুইজারল্যান্ডের জেনেভায় ইউক্রেনীয় এবং ইউরোপীয় আলোচকদের সঙ্গে বৈঠকের পর রুবিও বলেন, আলোচনায় অগ্রগতি হলেও, এখনো কিছু কাজ বাকি আছে।

তিনি বলেন, আলোচনার লক্ষ্য ছিল, ২৮ দফা পরিকল্পনার যেসব বিষয়ে আপত্তি রয়েছে সেগুলোতে একটি সিদ্ধান্তে আসা।

মার্কিন এই শীর্ষ কূটনীতিক আরো বলেন যে প্যাকেজটি রাশিয়ায় পাঠানোর আগে, যেকোনো চূড়ান্ত চুক্তিতে ইউক্রেনীয় এবং মার্কিন প্রেসিডেন্টকে সম্মত হতে হবে।

রোববার জারি করা যুক্তরাষ্ট্র-ইউক্রেন যৌথ বিবৃতিতে বলা হয়েছে, উভয় দেশ একটি ‘পরিমার্জিত শান্তি কাঠামোর’ বিষয়ে একমত হয়েছে এবং তারা আগামীতে যৌথ প্রস্তাবগুলোর ওপর নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিনিধি দল আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছে, এমন ইঙ্গিত পাওয়া গেছে।’

এরআগে ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা ফাঁস হওয়া প্রস্তাবগুলো নিয়ে উদ্বেগ প্রকাশ করে। তারা বলেন, প্রস্তাবগুলোতে রাশিয়ার প্রতি পক্ষপাতিত্ব করা হয়েছে।

আরএ

ভারতে বিয়ের পাত্রী না পেয়ে ২৯ পুরুষের আত্মহত্যা

পাকিস্তানের সঙ্গে টানাপোড়েনের মধ্যেই সিন্ধু নদে বাঁধ দিল ভারত

ইসরাইলের নিরাপত্তামন্ত্রী বেন-গভিরকে থামাবে কে

ফকল্যান্ড যুদ্ধে ব্রিটিশ সেনা হত্যায় আর্জেন্টিনাকে অস্ত্র দেয় ইসরাইল

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে