হোম > বিশ্ব

ট্রাম্পের মধ্যস্থতায় থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তি চুক্তি সই

আতিকুর রহমান নগরী

ছবি: বিবিসি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় শান্তি চুক্তি সই করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। রোববার মালয়েশিয়ায় আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে এই চুক্তিতে স্বাক্ষর করেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ট্রাম্প। খবর বিবিসির।

এরআগে মার্কিন প্রেসিডেন্ট থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দুই প্রতিবেশীর মধ্যে গত জুলাইয়ের সীমান্ত সংঘাত বন্ধের কৃতিত্ব দাবি করেন ট্রাম্প। গত জুলাই মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষে জড়িয়ে পড়ে থাইল্যান্ড ও কম্বোডিয়া।

ট্রাম্প এ সম্পর্কে বলেন, তার প্রশাসন এই সংঘাত বন্ধ করেছে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি শান্তি চুক্তি সম্পন্ন করার ক্ষেত্রে খুব ভাল। এমনকি এ বিষয়ে তিনি জাতিসংঘের চেয়েও অনেক ভাল বলে দাবি করেন ট্রাম্প ।

চুক্তি স্বাক্ষরের ঠিক আগে, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত শান্তি চুক্তি বাস্তবায়নে অক্লান্ত প্রচেষ্টার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বিরোধ যতই কঠিন এবং জটিল হোক না কেন, শান্তিপূর্ণ উপায়ে সমাধান করতে হবে।’

মানেত চুক্তিতে সহায়তার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।

থাই প্রধানমন্ত্রীও যুদ্ধবিরতিতে ট্রাম্পের প্রচেষ্টার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

আরএ

ট্রাম্প প্রশাসনে শীর্ষ পদ হারাচ্ছেন নারীরা

নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র

ইউক্রেনের অনিচ্ছাই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের পথে অন্তরায়: ক্রেমলিন

সৌদি আরবের অধিকাংশ আকাশসীমা ও বিমানবন্দর ‘অনিরাপদ’: হুথি মুখপাত্র

দিল্লিতে সিজেপির বিক্ষোভে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন, খারিজ করে দিল হাইকোর্ট

ব্রিটেনের প্রায় অর্ধেক নাগরিকই দেশের জন্য যুদ্ধ করতে চান না: জরিপ

মধ্যপ্রাচ্যে ইসরাইল নৈতিক অবস্থান হারিয়েছে: বারাক ওবামা

গ্রিন কার্ডপ্রত্যাশীদের ৩৫ হাজারের বেশি ওয়ার্ক পারমিট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মোদি সরকারকে স্বৈরাচার আখ্যা দিলেন সিজেপি নেতা দীপকে

জেরুজালেমে ইসরাইলের দূতাবাস খোলার সিদ্ধান্তে কলম্বিয়ার নিন্দা কাতারের