হোম > বিশ্ব

মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান ওমানের সাবেক কর্মকর্তার

আমার দেশ অনলাইন

মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ওমানের শুরা পরিষদের সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক বিন সেলিম আল-সিয়াবি। যুক্তরাষ্ট্র ‘বিশ্বাসঘাতকতা’ করেছে বলে অভিযোগ করেছেন তিনি।

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে ‘বিরোধ নিষ্পত্তি এবং সবার জন্য স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘বিশ্বাসঘাতকতার’ অভিযোগ করেন তিনি।

পোস্টে তিনি বলেন, ‘নির্দোষ মানুষের বিরুদ্ধে প্রকাশ্য, ঘৃণ্য এবং অন্যায় আগ্রাসন চালাচ্ছে যুক্তরাষ্ট্র, যাদের একমাত্র অপরাধ হলো একটি মর্যাদাপূর্ণ, সম্মানজনক ও শান্তিপূর্ণ জীবনের প্রতি তাদের ভালোবাসা!’

তিনি আরো বলেন, ‘এখন সব মার্কিন পণ্যের ওপর নিষেধাজ্ঞা আরোপের অনেক জোরালো কারণ রয়েছে!!!’

২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির আলোচনার সময় ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছিল। এরপর থেকে দেশটি একাধিকবার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, কিন্তু এখন পর্যন্ত তেমন সাফল্য পায়নি।

সূত্র: আলজাজিরা

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের