হোম > বিশ্ব

ইরানে ফের হামলার হুমকি ট্রাম্পের

আমার দেশ অনলাইন

ছবি: সিএনবিসি

ইরানে ফের হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে তেহরান ‘প্রকৃত চুক্ত ‘ পুরোপুরি মেনে নেওয়ার আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলে জানিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, চুক্তি লঙ্ঘন হলে এমন ভয়াবহ হামলা করা হবে, যা আগে কখনো কেউ দেখেনি।

ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ‘যতক্ষণ না স্বাক্ষরিত প্রকৃত চুক্তি সম্পূর্ণরূপে মেনে চলা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সব মার্কিন জাহাজ, বিমান এবং সামরিক কর্মী ইরানের ভেতরে ও তার আশপাশে অবস্থান করবে।’

তিনি বলেন, ‘যদি কোনো কারণে তা না হয়... তাহলে গোলাগুলি শুরু হবে, আর তা হবে আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ ও শক্তিশালী।’

ট্রাম্প আবারও বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত ও নিরাপদ থাকবে—এ বিষয়ে একমত হওয়া গেছে।

ট্রাম্প আরো বলেন, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী প্রস্তুতি ও বিশ্রাম নিচ্ছে এবং প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য অপেক্ষা করছে।’একটি ঘোষণা দিয়ে তিনি তার পোস্ট শেষ করেন: ‘আমেরিকা ফিরে এসেছে!’

সূত্র: সিএনবিসি

আরএ

হরমুজে হুমকি ছিল ইরানের মাইন পাতা বাহিনী: যুক্তরাষ্ট্র

যুদ্ধে কোনঠাসা যুক্তরাষ্ট্র-ইসরাইলের নেতৃত্ব, সংকটে ইরান

১০ মিনিটের সিদ্ধান্তে বাঁচল ৯০০ শিক্ষার্থীর প্রাণ

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

আওয়ামী লীগ নেতাদের নিয়ে দিল্লির সেমিনার পুলিশি বাধায় বাতিল

মক্কা চুক্তি: প্রথম বৈঠকে বসছে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান

মার্কিন অপরাধে সহযোগিতা করায় জাপান সরকারকে জবাবদিহির আহ্বান

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও পাকিস্তানে বেড়েছে বিদেশি পর্যটক

জাতিসংঘের কাঠামো পুনর্গঠনের আহ্বান, কার্যকর ও নিরপেক্ষ করার দাবি

আন্তর্জাতিক আইন সবার জন্য সমানভাবে প্রয়োগের আহ্বান গিলানির