হোম > বিশ্ব

ইরানের ৩ প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের তিনটি বৈদেশিক মুদ্রা বিনিময় সংস্থার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ বিভাগের অভিযোগ, এই প্রতিষ্ঠানগুলো তেল বিক্রির অর্থ এমন মুদ্রায় রূপান্তর করতে সাহায্য করে, যা ইরানি সামরিক বাহিনী আরো সহজে ব্যবহার করতে পারে।

যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে ওপাল এক্সচেঞ্জ, রাদিন এক্সচেঞ্জ এবং তাহায়োরি গ্যারান্টি সোসাইটি।

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, এই পদক্ষেপ ইরানের আর্থিক নেটওয়ার্কগুলোকে ব্যাহত করার বিষয়ে ওয়াশিংটনের অঙ্গীকারকে প্রতিফলিত করে।

বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘আমরা ইরানি সরকারের তহবিল সংগ্রহ, স্থানান্তর এবং দেশে ফেরত পাঠানোর ক্ষমতাকে কঠোরভাবে লক্ষ্যবস্তু করব।’

মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা এই তিন সংস্থার যেকোনো সম্পদ জব্দ করা হবে এবং মার্কিন কোনো ব্যক্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান তাদের সঙ্গে লেনদেন করতে পারবে না।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান