হোম > বিশ্ব

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০

আতিকুর রহমান নগরী

ছবি: জিও নিউজ

ইন্দোনেশিয়ার মধ্য জাভায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আজ (শুক্রবার) দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একথা জানিয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ২১ জন। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। খবর জিও নিউজের।

গত সপ্তাহে সিলাকাপ শহর এবং সপ্তাহান্তে বানজারনেগারা অঞ্চলে প্রবল বৃষ্টিপাতের ফলে ভূমিধস হয়। ভূমিকম্পের পর প্রায় ২১ জন এখনো নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা।।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে সংস্থাটির মুখপাত্র আব্দুল মুহারি বলেন, উদ্ধারকারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা বানজারনেগারায় আরো ৭টি লাশ খুঁজে পেয়েছে। যার ফলে সেখানে মৃতের সংখ্যা ১০ জনে দাঁড়িয়েছে।

মুহারি বলেন, ভূমিধসের পর কয়েক ডজন বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, সাতজন আহত হয়েছে এবং ৯০০ জনেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেয়া হয়েছে।

তিনি আরো বলেন, পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যসহ কমপক্ষে ৭০০ উদ্ধারকারী নিখোঁজদের সন্ধানে কাজ করছেন। মুহারি বলেন, বৃষ্টিপাতের কারণে নতুন করে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

সিলাকাপে উদ্ধারকারীরা এই সপ্তাহে আরো চারটি লাশ খুঁজে পেয়েছেন। যার ফলে এখানে মৃতের সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে এবং তিনজন এখনো নিখোঁজ রয়েছেন।

আরএ

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন