হোম > বিশ্ব

ফরাসি উপনিবেশবাদকে অপরাধ ঘোষণার করে আলজেরিয়ার সংসদে বিল উত্থাপন

আতিকুর রহমান নগরী

আলজেরিয়ার রাজধানীতে অবস্থিত পিপলস ন্যাশনাল অ্যাসেম্বলি (পার্লামেন্ট) ভবনের সামনে আলজেরিয়ার পতাকা উড়ছে। ছবি: মিডল ইস্ট মনিটর।

ফরাসি ঔপনিবেশিক শাসনকে অপরাধ হিসেবে গণ্য করার একটি খসড়া বিল নিয়ে আলজেরিয়ার সংসদে আনুষ্ঠানিক বিতর্ক শুরু হয়েছে। আনাদোলু এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে, শনিবার পিপলস ন্যাশনাল অ্যাসেম্বলির পূর্ণাঙ্গ অধিবেশনে ১৮৩০ থেকে ১৯৬২ সাল পর্যন্ত আলজেরিয়ায় ফরাসি উপনিবেশিক শাসনকে অপরাধ হিসেবে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে এই বিল উত্থাপন করা হয়।

সংসদের বিবৃতি অনুযায়ী, স্পিকার ইব্রাহিম বোঘালিকে নিম্নকক্ষের অধিবেশনে খসড়া আইনটি উপস্থাপনের ক্ষমতা দেওয়া হয়। আইনপ্রণেতাদের উদ্দেশে বোঘালি বলেন, এই বিল কেবল একটি আইনগত উদ্যোগ নয়, বরং এটি আইন প্রণয়নের চেয়েও বেশি কিছু। তিনি বলেন, এটি আধুনিক আলজেরিয়ার ইতিহাসে একটি সংজ্ঞায়িত মুহূর্ত। এর মাধ্যমে জাতীয় স্মৃতি, শহীদদের ত্যাগ এবং ইতিহাসের প্রতি রাষ্ট্রের নৈতিক দায়বদ্ধতা পুনর্ব্যক্ত করা হচ্ছে।

বোঘালি আরো বলেন, আলজেরিয়ায় ফরাসি উপনিবেশ স্থাপন ছিল ধ্বংস ও দখলের একটি পরিকল্পিত প্রকল্প। উপনিবেশিক শাসনের সময় জমি তার প্রকৃত মালিকদের কাছ থেকে কেড়ে নিয়ে বসতি স্থাপনকারীদের মধ্যে বণ্টন করা হয় এবং আলজেরীয় জনগণকে দারিদ্র্য, অনাহার ও বর্জনের মাধ্যমে দমন করা হয়। তিনি অভিযোগ করেন, এই শাসনের লক্ষ্য ছিল আলজেরীয় জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহাসিক পরিচয় মুছে ফেলা।

সংসদীয় বিবৃতিতে বলা হয়েছে, উপনিবেশবাদকে অপরাধ ঘোষণার এই খসড়া বিলটি আগামী বুধবার ভোটাভুটির জন্য উপস্থাপন করা হবে।

এই বিতর্ক এমন এক সময়ে শুরু হয়েছে, যখন আলজেরিয়া ও ফ্রান্সের সম্পর্ক চরম উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে পশ্চিম সাহারা ইস্যুতে মরক্কোর স্বায়ত্তশাসন পরিকল্পনাকে ফ্রান্সের সমর্থন দেওয়ায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরো গভীর হয়েছে।

পাকিস্তান থেকে বাংলাদেশে আসবে খাদ্যপণ্য, রপ্তানি হবে পাট

মনে হচ্ছে ভারত আমাদের দেশ, আমাদের ডিএনএ অভিন্ন

খামেনি হত্যার প্রতিশোধের তালিকায় ট্রাম্প ও ইউরোপের শীর্ষ নেতারা

চুক্তি মেনে চল, এটাই তোমাদের জন্য ভালো —যুক্তরাষ্ট্রকে ইরানের নসিহত

যুক্তরাষ্ট্র-ইরানের প্রতি পাকিস্তানের নতুন বার্তা

বঙ্গোপসাগরে ৪.৫ মাত্রার ভূমিকম্প

ইরানের প্রতিশোধমূলক হামলার নিন্দা জানাল কুয়েত-সৌদি

যুক্তরাষ্ট্রের চেয়ে কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে ইরান

উগান্ডায় অনাহারে ১৬ জনের মৃত্যু

ইসরাইলিদের হাতে মার্কিন আইনপ্রণেতা আটক, কী করবেন ট্রাম্প!