হোম > বিশ্ব

জুমার নামাজ চলাকালে ইন্দোনেশিয়ার মসজিদে বিস্ফোরণ, আহত ৫৪

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

ইন্দোনেশিয়ায় শুক্রবার (৭ নভেম্বর) নামাজের সময় মসজিদে বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। আর্ন্তজাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৫৪ আহত হয়েছেন।

ইন্দোনেশিয়ার রাজধানীর উত্তরে অবস্থিত কেলাপা গাদিংয়ে নৌবাহিনীর একটি স্কুল মসজিদে মধ্যে দুপুর ১২:৩০ এর দিকে এই বিস্ফোরণগুলি ঘটে। বিস্ফোরণের পর অনেক মানুষ আহত এবং হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেলাপা গাদিং নগরের পুলিশ প্রধান আসেপ এদি সুহেরি একটি টেলিভিশন সংবাদ সম্মেলনে জানিয়েছেন,পুলিশ বিস্ফোরণের কারণ তদন্ত করছে।

তিনি বলেন, হাসপাতালে ভর্তি হওয়া ব্যক্তির সংখ্যা ৫৪ জন, আহতদের মধ্যে ছোট থেকে গুরুতর এবং পোড়া অংশও রয়েছে।

মসজিদের ভেতরে থাকা গণিত শিক্ষক বুদি লাকসোনো বলেন, ‘খুতবা শুরু হওয়ার ঠিক পরেই আমরা একটি বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পাই, এসময় মসজিদ ঘর ধোঁয়ায় ভরে যায়। সেখানে থাকা শিক্ষার্থীরা দৌড়ে বেরিয়ে গিয়েছিল, কেউ কেউ কাঁদছিল, অন্যরা আতঙ্কিত হয়ে পড়ে।’

প্রত্যক্ষদর্শীদের মতে, মসজিদের প্রধান হলের পিছনের অংশ থেকে বিস্ফোরণটি ঘটে, যার ফলে মুসল্লিরা নিরাপদ আশ্রয়ের জন্য ছুটে যান।

তবে, কর্তৃপক্ষ এখনও ঘটনার কারণ নির্ধারণ করতে পারেনি।

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ট্রাম্প

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

যুদ্ধে মা-বাবা ও স্ত্রী-সন্তান হারিয়েছেন মুজতবা খামেনি

লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬

ইরানের ড্রোন মোকাবিলায় সহায়তা চেয়েছে যুক্তরাষ্ট্রসহ ১১ দেশ: জেলেনস্কি