হোম > বিশ্ব

পদত্যাগ করলেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী

আতিকুর রহমান নগরী

গাজায় সামরিক হামলা বন্ধে ইসরাইলের বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞায় মন্ত্রিসভার সমর্থন না পাওয়ায় পদত্যাগ করেছেন নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসপার ভেল্ডক্যাম্প। শুক্রবার আল জাজিরা এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে।

কেন্দ্র-ডানপন্থি নিউ সোশ্যাল কন্ট্রাক্ট দলের এই নেতা জানান, তিনি অর্থবহ পদক্ষেপে ঐকমত্য আনতে পারেননি এবং মন্ত্রিসভায় তীব্র প্রতিরোধের মুখে পড়েন।

তিনি বলেন, ‘আমি গাজায় ইসরাইলি হামলা, পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণ এবং পূর্ব জেরুজালেমের দখলদারিত্ব দেখছি। এসবের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ ছাড়া আর দায়িত্ব পালন করা সম্ভব নয়।’

গবেষণা প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, রটারডাম বন্দরে প্রায়ই এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশবাহী জাহাজ আসে, যা পরবর্তীতে ইসরায়েলি সামরিক হামলায় ব্যবহৃত হয়। এসব আঘাতে গাজা বিপর্যস্ত হয়ে পড়েছে।

এর আগে সপ্তাহের শুরুতে নেদারল্যান্ডসসহ ২১ দেশ এক যৌথ বিবৃতিতে জানিয়েছিল- পশ্চিম তীরে ইসরায়েলি বসতি সম্প্রসারণ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার

যুদ্ধট্যাংকে চতুর্থ প্রজন্মের প্রযুক্তি ব্যবহার করছে চীন

হুথিদের অস্ত্র গুদামে সৌদি সমর্থিত বাহিনীর বিমান হামলা

জর্ডানে গির্জায় হামলার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

আসিয়ান শীর্ষ সম্মেলনে কারা থাকছেন, যেসব বিষয়ে আলোচনা হতে পারে