হোম > বিশ্ব

ইসরাইলে যাচ্ছে অস্ত্রের বিশাল চালান, আটকে দেয়ার আহ্বান অ্যামনেস্টির

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট মনিটর

সামরিক সরঞ্জাম নিয়ে ইসরাইলের উদ্দেশে রওয়ানা দেয়া জার্মান মালিকানাধীন পণ্যবাহী জাহাজ আটকে দিতে বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটি বলছে, সামরিক সরঞ্জামের এই চালানটি গাজায় গণহত্যা ও অন্যান্য গুরুতর অপরাধের ঝুঁকি তৈরি করছে। খবর মিডল ইস্ট মনিটরের।

পর্তুগিজ পতাকাবাহী জাহাজটিতে, প্রায় ৪৪০ টন মর্টার বোমার যন্ত্রাংশ, প্রজেক্টাইল এবং সামরিক-গ্রেড ইস্পাত বহন করা হচ্ছে। অ্যামনেস্টি জানিয়েছে, তারা যাচাই করে দেখেছে, জাহাজটি আর্টিলারি শেলে ব্যবহৃত ধাতব সংকর ধাতু, সেইসঙ্গে ক্ষেপণাস্ত্র ও রকেটে ব্যবহার করা যেতে পারে এমন উপকরণও পরিবহন করছে।

জাহাজটি ১৬ নভেম্বর ভারত থেকে যাত্রা করে এবং ইসরাইলি বন্দর হাইফায় পৌঁছানোর পথে রয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষণা, অ্যাডভোকেসি, নীতি এবং প্রচারণা বিষয়ক জ্যেষ্ঠ পরিচালক এরিকা গুয়েভারা রোসাস বলেছেন: ‘হোলগার জি জাহাজে থাকা শত শত টন প্রাণঘাতী সরঞ্জাম ইসরাইলে পৌঁছানো উচিত নয়। এই বিশাল চালান ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা এবং অন্যান্য অপরাধ সংঘটনে ব্যবহারের স্পষ্ট ঝুঁকি রয়েছে।’

তিনি আরো বলেন, ‘ইসরাইল গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালিয়ে যাচ্ছে, পাশাপাশি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের অবৈধ দখলদারিত্ব বজায় রেখেছে। যেসব রাষ্ট্র ইসরাইলের সঙ্গে স্বাভাবিকভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তারা গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধে জড়িত হওয়ার ঝুঁকিতে রয়েছে।’

আরএ

সৌদি আরবের তেলসমৃদ্ধ অঞ্চলে ড্রোন হামলা

যুক্তরাষ্ট্রের নির্বাচনি ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করছে ভুয়া জরিপ

গুপ্তচরবৃত্তির দায়ে যুক্তরাষ্ট্রে দুই চীনা নাগরিকের কারাদণ্ড

হরমুজে ট্যাংকারে মাইনের আঘাত, ভারতীয় নাবিক উদ্ধার

হরমুজের কাছে জাহাজে হামলা, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

বলসোনারোর যুক্তরাষ্ট্রে পলায়ন, আর্জেন্টিনার কূটনীতিককে তলব ব্রাজিলের

ফের হামলা হলে ধ্বংসাত্মক জবাব দেওয়ার হুঁশিয়ারি আরাগচির

আজ ফের রাস্তায় নামছেন ফ্রান্সের বিক্ষোভকারীরা, কঠোর অবস্থানে সরকার

সরকার গঠনে ইসরাইলের অচলাবস্থা কাটবে কীভাবে

পশ্চিমবঙ্গের পাঠ্যক্রমে থাকছে না পানি-আম্মা-আব্বা