হোম > বিশ্ব

লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রকে আরাগচির আহ্বান

আমার দেশ অনলাইন

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) সব শর্ত অবশ্যই মেনে চলতে হবে। এর মধ্যে লেবানন-সংক্রান্ত ধারাগুলোও রয়েছে। লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান তিনি।

আরাগচি বলেন, দুঃখজনকভাবে লেবাননে বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরাইল ।

তিনি আরো বলেন, এই সমঝোতা স্মারক ইসরাইলও গ্রহণ করেছে। তিনি বলেন, যুদ্ধ শেষ করতে ওয়াশিংটনের উচিত ‘তার দায়িত্ব পালন করা এবং লেবাননে হামলা বন্ধে ইসরাইলকে বাধ্য করা।’

লেবাননে দখল করা এলাকাগুলো থেকে সরে যেতে ইসরাইলকে চাপ দেওয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান আরাগচি। তিনি বলেন, এটি ছিল সমঝোতা স্মারকের প্রথম ধারা।

সূত্র: আলজাজিরা

আরএ

মোদি-আদানি নিয়ে প্রামাণ্যচিত্র ঘিরে তোলপাড়, কী আছে তাতে

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক প্রভাব বাড়াতে সংগঠিত হচ্ছেন মুসলিমরা

ইসরাইলে আরব ভোট বাড়াতে কাতার-তুরস্কের অর্থায়নের অভিযোগ, শপথ পেছানোর চক্রান্ত

হরমুজে মার্কিন গুপ্তচর ড্রোন এমকিউএম-১৭০ আটকানোর দাবি ইরানের

শিখ-হিন্দু-মুসলিমের যৌথ অংশগ্রহণে পাঞ্জাবে মসজিদ পুনর্নির্মাণ

ইসরাইলের ফিলিস্তিনি নাগরিক কারা

বিশ্বের শীর্ষ বিজ্ঞানীদের তালিকায় সৌদির ১৫১ গবেষক

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়া নিয়ে নতুন বিতর্ক

গরু জবাইয়ের সন্দেহে মধ্যপ্রদেশে তিন ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন