হোম > বিশ্ব

ইরানের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে শর্ত দিলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং তেহরান তার উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত হস্তান্তর করতে সম্মত হওয়ার আগ পর্যন্ত ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে না। বেসেন্ট বলেন, ‘যতক্ষণ না আমরা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে দেখছি এবং ইরানীরা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে সম্মত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই আলোচনার জন্য বিবেচনা করা হবে না।’

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আরো ৬০ দিন বাড়াতে এবং চলমান যুদ্ধ স্থায়ীভাবে অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করতে উভয় দেশ একটি প্রাথমিক সমঝোতা স্মারকে (এমওইউ) পৌঁছেছে।

বৃহস্পতিবার মার্কিন সূত্রগুলো আল-জাজিরাকে জানিয়েছে, এই রূপরেখাটি (ফ্রেমওয়ার্ক) এখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এটি চূড়ান্ত হলে গত কয়েক সপ্তাহের স্থবির কূটনীতিতে একটি বড় ধরনের অগ্রগতি হবে। তবে এই চুক্তির বিস্তারিত তথ্য এখনো স্পষ্ট নয়।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

‘মধ্যরাতে গুন্ডা পাঠিয়েছে বিজেপি’—দিল্লি গিয়ে ধর্নায় বসবেন মমতা

দাবানলের মধ্যে বৃষ্টির জন্য জাকার্তায় হাজারো মানুষের নামাজ আদায়

পাকিস্তানের হাতে আটক সেই ভারতীয় পাইলট এবার চালাবেন যাত্রীবাহী বিমান

হেগসেথকে বরখাস্ত করতে ট্রাম্পের প্রতি রিপাবলিকান সিনেটরের আহ্বান

ইরানের জ্বালানি স্থাপনায় ফের হামলার হুমকি ইসরাইলের

তিন বছরেরও কম সময়ে আফগানিস্তানে ফিরেছেন রেকর্ড ৬০ লাখ শরণার্থী: জাতিসংঘ

সংঘাতের মধ্যেও ১১ দিনে তেল থেকে ইরানের আয় ১০০ কোটি ডলার

বয়সের অনেক ফারাক, এমন দম্পতিদের ভালোবাসায় বোঝাপড়া কতটা

নেপালে বন্যায় টিকে থাকা সবুজ বাড়ি: অলৌকিক, ভাইরাল ও বন্যা-প্রতিরোধী!

যুক্তরাজ্যে মোহন ভগবতের অনুষ্ঠান বর্জনের আহ্বান প্রবাসী সংগঠনগুলোর