হোম > বিশ্ব

খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে হামলায় ব্যাহত হয়নি কার্যক্রম, নেই হতাহত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খোররামশাহরে অবস্থিত একটি বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে।

তবে এই হামলায় কেন্দ্রটির কার্যক্রমে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এই তথ্য নিশ্চিত করেছে।

খোররামশাহরের গভর্নর জানান, একটি প্রজেক্টাইল বা ক্ষেপণাস্ত্র বিদ্যুৎকেন্দ্রের গ্যাস পাইপলাইন প্রসেসিং স্টেশনের বাইরের অংশে আঘাত হানে।

হামলার পরপরই দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি স্বাভাবিকভাবে সচল রয়েছে এবং স্থানীয়দের বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হয়নি।

ইসরাইলি দখলদারিত্বের অবসান ছাড়া শান্তি আসবে না: জাতিসংঘে কাতার

ইয়েমেনের আল-মাখা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ