হোম > বিশ্ব

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইসরাইলে মার্কিন নাগরিক গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০ বছর বয়সি এক মার্কিন নাগরিককে গ্রেপ্তার করেছে ইসরাইলি পুলিশ । তার বিরুদ্ধে ইসরাইলের ‘সংবেদনশীল স্থান ও স্থাপনার’ ছবি ও ভিডিও তোলার অভিযোগও রয়েছে। পুলিশের এক বিবৃতির বরাত দিয়ে টাইমস অব ইসরাইল ও জেরুজালেম পোস্ট এ তথ্য জানায়।

তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ইসরাইলের বিভিন্ন সংবেদনশীল স্থাপনার ছবি ও ভিডিও সংগ্রহ করে তেহরান-সংশ্লিষ্ট এক ব্যক্তির কাছে পাঠাতেন। আর এমন প্রতিটি কাজের জন্য তিনি শত শত ডলার পর্যন্ত পারিশ্রমিক পেতেন বলেও দাবি করেছে ইসরাইলি পুলিশ।

প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, গত ৯ জুন জেরুজালেম জেলা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এরই মধ্যে তার বিরুদ্ধে প্রসিকিউটরের ঘোষণা (প্রসিকিউটরস ডিক্লারেশন) দাখিল করা হয়েছে। ফলে আগামী কয়েক দিনের মধ্যেই তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে।

এ বিষয়ে ইসরাইলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

সূত্র: আলজাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসায় বসছে বাড়তি ফি, বিপর্যয়ে পড়বে ভারতীয়রা

শিক্ষার্থীদের জন্য স্কুলে মোবাইল নিষিদ্ধ করলেন ম্যাক্রোঁ

মধ্যপ্রাচ্য সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান শি জিনপিংয়ের

সৌদি তেলবাহী ট্যাংকারে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের

ইউরোপীয় দুই আইনপ্রণেতাকে দেশে ঢুকতে দিল না ইসরাইল

সিরিয়ার আসাদপন্থি ‘ব্যারেল বোমা মুফতি’ খ্যাত হাসুনের যাবজ্জীবন কারাদণ্ড

যুদ্ধবিরতির মাঝেই গাজায় হামাস যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের

২০ বছর আগে পদাবনতি, গ্রহের মর্যাদা আবার কি ফিরে পাবে প্লুটো

‘বিশ্বাসঘাতকতা’ করেছে বিজেপি সরকার, ফের রাস্তায় নামার ঘোষণা ককরোচদের

৪৫ ট্যাংকারকে কালো তালিকাভুক্ত করল ইরান