হোম > বিশ্ব

সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী সেতু পুনরায় চালু

আমার দেশ অনলাইন

ইরানের বিমান হামলার কারণে বন্ধ হয়ে যাওয়া সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্তকারী একমাত্র সড়কপথ ‘কিং ফাহাদ কজওয়ে’ সেতুটি পুনরায় চালু হয়েছে।

এই সেতুর নিকটবর্তী জ্বালানি স্থাপনায় হামলার ঘটনা ঘটে। সেখান থেকে ধ্বংসাবশেষ এসে কোনো ক্ষতি হতে পারে, এমন আশঙ্কায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সেতুটি বন্ধ করে দেয় সৌদি আরব কর্তৃপক্ষ।

প্রায় পাঁচ ঘণ্টা পর পুনরায় সেতুটি চালুর ঘোষণা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়েছে, সেতু দিয়ে যানবাহন চলাচল আবার শুরু হয়েছে।

এই সেতু প্রায় ১৫ দশমিক ৫ মাইল দীর্ঘ, যা উপসাগরীয় দেশ সৌদি আরব ও বাহরাইনকে সংযুক্ত করেছে।

ইয়েমেন যুদ্ধে সামরিক হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

বিশ্বশান্তির জন্য যুক্তরাষ্ট্রকে বড় হুমকি মনে করেন ৭৪ শতাংশ ব্রিটিশ

অনুপ্রবেশকারীর গল্প সাজিয়ে মুসলিমদের নিশানা করা হচ্ছে: ওয়াইসি

হঠাৎ সবাই হাবীবীর অর্থ খোঁজা শুরু করলো যে কারণে

নিজেদের না খাইয়ে ইসরাইলিদের বিনোদনের ব্যবস্থা করছেন ট্রাম্প: কার্লসন

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হতে যাওয়া কে এই হাকিম জেফ্রিস

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ইতিহাস গড়লেন হিজাবধারী পাঁচ মুসলিম নারী

ইরান যুদ্ধের জেরে ক্ষীণ হচ্ছে ভ্যান্সের প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা

হেরে গিয়েও জুয়ার টেবিল ছাড়ছে না ট্রাম্প প্রশাসন: গালিবাফ

হরমুজে মাইনে আঘাত পেয়ে ট্যাংকারে আগুন, বন্ধ চলাচল