হোম > বিশ্ব

সৌদির রিয়াদ ও দাম্মামে ফ্লাইট স্থগিত করল কাতার এয়ারওয়েজ

আল-জাজিরা

ছবি: রয়টার্স

সৌদি আরবে একের পর এক বিমানবন্দরে হামলা ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে দেশটির দুই শহরে ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। শহর দুটি হলো রাজধানী রিয়াদ ও দাম্মাম।

১২ অক্টোবর হালনাগাদ করা এক ভ্রমণ সতর্কবার্তায় কাতার এয়ারওয়েজ জানিয়েছে, সৌদি আরবের পরিস্থিতির ওপর তারা নিবিড়ভাবে নজর রাখছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিমান সংস্থাটি।

যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে কাতার এয়ারওয়েজের ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপ দেখার পরামর্শ দেওয়া হয়েছে। যেসব যাত্রীর ভ্রমণ পরিকল্পনা এই সিদ্ধান্তের কারণে ব্যাহত হবে, তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হবে বলেও জানিয়েছে সংস্থাটি।

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বারবার হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর।

হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে কেন ব্যর্থ হচ্ছে সৌদি আরব

ট্রাম্পের সমালোচক ইলহান ওমরের বাড়িতে মার্কিন কেন্দ্রীয় সংস্থার তল্লাশি

‘ট্রাম্পই দলকে ডুবাচ্ছেন’, মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির শঙ্কায় রিপাবলিকানরা

স্কুলে হিজাব পরতে বাধা দেওয়ায় বিক্ষোভে উত্তাল আজারবাইজান

যুদ্ধের ধাক্কায় সংকুচিত হবে মধ্যপ্রাচ্যের অর্থনীতি: আইএমএফ

মার্কিন ঘাঁটিতে ষড়যন্ত্রে ইরানকে দায়ী করল যুক্তরাজ্য, দুই নাগরিকের ওপর নিষেধাজ্ঞা

রিয়াদ, দাম্মাম ও জেদ্দায় ফ্লাইট বাতিল করল আমিরাতের ইতিহাদ এয়ারওয়েজ

ইরান চুক্তি করতে চায়, কিন্তু জানে না কীভাবে করবে: ট্রাম্প

বিশ্ববাজারে আবার কমল জ্বালানি তেলের দাম

টানা তৃতীয় দিন রিয়াদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, রাতভর বিস্ফোরণ