হোম > বিশ্ব

ইরানের নতুন প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দিহান ট্রাম্প

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের দেওয়া নতুন শান্তি পরিকল্পনা পর্যালোচনা করে দেখবেন। তবে ইরানের দেওয়া প্রস্তাবের গ্রহণযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।

ইরানের গণমাধ্যম জানিয়েছে যে তেহরান মধ্যস্থতাকারী পাকিস্তানের কাছে ১৪ দফার একটি প্রস্তাব জমা দিয়েছে।

ট্রাম্প তার নিজ সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে বলেন, ‘ইরান এইমাত্র আমাদের কাছে যে পরিকল্পনাটি পাঠিয়েছে, আমি তা শিগ্‌গিরই পর্যালোচনা করব। কিন্তু আমি কল্পনাও করতে পারছি না যে এটি গ্রহণযোগ্য হবে। কারণ গত ৪৭ বছরে মানবতা এবং বিশ্বের সঙ্গে তারা যা করেছে, তার জন্য এখনো যথেষ্ট মূল্য পরিশোধ করেনি।’

ইরানের এই ১৪ দফা পরিকল্পনার মধ্যে রয়েছে—একে অপরের ওপর আক্রমণ না করার নিশ্চয়তা, ইরানের নিকটবর্তী এলাকা থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার, নৌ-অবরোধ তুলে নেওয়া, জব্দকৃত সম্পদ অবমুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধের অবসান।

সূত্র: গালফ নিউজ

আরএ

হরমুজে অস্থায়ী নৌপথ খুলতে সম্মত ইরান-ওমান

বিজেপির মুসলিমবিরোধী রাজনীতির শিকার জ্যোতিনগর কলোনি, পানি নেই এক মাস ধরে

ইসরাইলের ওপর চাপ প্রয়োগের আহ্বান মার্কিন ডেমোক্র্যাটদের

নিরাপত্তার অজুহাতে মোদির বাসভবনের পাশ থেকে ৭০০ পরিবারকে সরে যাওয়ার নির্দেশ

যুদ্ধের ক্ষয়ক্ষতি কাটিয়ে সামরিক শক্তি বৃদ্ধি করছে ইরান

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী শতভাগ প্রস্তুত: কমান্ডার

পশ্চিমবঙ্গের এক হাসপাতালে একদিনে ১০ নবজাতকের মৃত্যু

নেপালে ১০৫ ভারতীয়সহ ৩৮৪ পর্যটক নিখোঁজ

ইরান যুদ্ধের ধাক্কায় দুবাই বিমানবন্দরে যাত্রী কমেছে ৩১ শতাংশ

নিউইয়র্কে মোহন ভগবতের অনুষ্ঠান চাই না : জোহরান মামদানি